ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ‘গরুচোর’ সন্দেহে ৪ জনকে পিটিয়ে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ‘গরুচোর’ সন্দেহে চার জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চরজুবলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন- চরআমানউল্লাহ ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে জাকির হোসেন (৩২)। পুলিশ তাৎক্ষণিকভাবে অন্যদের নাম-পরিচয় জানাতে পারেনি।

আহতরা হলেন – চরজুবলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেলালের ছেলে হেলাল (২২) ও একই এলাকার আবদুল হামিদের ছেলে জাহাঙ্গীর (৪০)। তাদের নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নে প্রায়ই গরু চুরি হচ্ছে। চোরদের ধরার জন্য এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়ে আসছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একটি পিকআপ নিয়ে ৭-৮ জন লোক উত্তর কচ্ছবিয়া গ্রামে আসে। এলাকাবাসী টের পেয়ে চোর সন্দেহে ধাওয়া দিয়ে ছয়জনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যৃ হয়। বাকিরা পালিয়ে যায়। নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, নিহত চারজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ‘গরুচোর’ সন্দেহে ৪ জনকে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০৩:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭