ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সমুদ্রে মাংসখেকো পোকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭
  • ৩৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ  অস্ট্রেলিয়ায় এক কিশোর সাগরে নামার পর এক অজানা মাংসভুক পোকার আক্রমণে তার পায়ে গুরুতর রক্তাক্ত জখম হবার পর এটা কি পোকা তা সনাক্ত করার আহ্বান জানিয়েছে তার পরিবার। খবর বিবিসির।

স্যাম কানিজে নামের ১৬ বছরের ওই কিশোর গত শনিবার মেলবোর্ন শহরের ব্রাইটন সৈকতে সাগরের পানিতে নামে। সে আধঘন্টার মতো সময় কোমর পানিতে দাঁড়িয়ে ছিল।

স্যাম বলছিল, পানিতে থাকার সময় সে কিছুই টের পায়নি। কিন্তু পানি থেকে ওঠার পর সে দেখতে পায় যে তার দুই পা-ই ক্ষতবিক্ষত, এবং সেখান থেকে ঝরঝর করে রক্ত পড়ছে।

তার বাবা জ্যারড কানিজে বলছিলেন, তার ছেলের পায়ের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন সে কোন যুদ্ধক্ষেত্রে গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছে।

তার পরিবার বলছে, এটা কোন এক ধরনের মাংসখেকো সামুদ্রিক পোকার কামড়, এবং একে সনাক্ত করার জন্য তারা বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্যামের পিতা বলেন, ‘আমরা স্যামকে বাথরুমে শাওয়ারের নিচে নিয়ে যাই, কিন্তু তার রক্তপাত কিছুতেই বন্ধ হচ্ছিল না, রক্ত জমাট বাঁধছিল না।’

কানিজে বলেন, ‘আমরা তাকে দুটো হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু কেউই বলতে পারছিল না যে স্যামের পায়ে আলপিন ফোটার মতো এই ক্ষতগুলো কি করে হলো।’

কানিজে তখন নিজেই ঠিক করলেন যে ব্যাপারটা কি বের করতে হবে।

তিনি সেই সৈকতে ফিরে গেলেন এবং দেখলেন সেখানে পানিতে হাজার হাজার ছোট ছোট পোকা দেখা যাচ্ছে। তিনি জাল দিয়ে সেই পোকা ধরলেন।

পোকাগুলো এখন বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। সামুদ্রিক জীববিজ্ঞানীরা বলছেন, এগুলো কোন এক ধরনের সামুদ্রিক পোকা হতে পারে – যা সাগরের বিভিন্ন প্রাণীর মৃতদেহ খেয়ে বেঁচে থাকে।

বিজ্ঞানী ড. জেনেফর ওয়াকার স্মিথ পোকাগুলো দেখে বলেছেন, সম্ভবত এগুলো লাইসিয়ানাসিড অ্যামফিপড নামের এক ধরনের সামুদ্রিক কীট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সমুদ্রে মাংসখেকো পোকা

আপডেট টাইম : ০৯:০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭