ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

মেসি দেখালেন কেন তিনি সর্বকালের সেরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫
  • ৪৪৯ বার

লিওনেল মেসি দেখালেন, কেন তিনি সর্বকালের সেরা ফুটবলার’- বললেন, সেভিয়ার উইঙ্গার ভিক্টর ম্যাচিন পেরেজ ভিতোলো। মঙ্গলবার ইউয়েফা সুপার কাপে মেসির ঝলক খুব কাছ থেকে দেখেছেন তিনি। শ্বাসরুদ্ধকর ম্যাচে সেভিয়াকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। ১২০ মিনিটের খেলার প্রতি মুহূর্তে এদিন রঙ পরিবর্তন হয়। তবে এদিনও বার্সেলোনার জয়ের নায়ক রীতিমতো লিওনেল মেসি।

এভার বেনেগার গোলে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় সেভিয়া। কিন্তু ৭ ও ১৫ মিনিটে দুর্দান্ত দুই ফ্রি-কিকে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। আর অতিরিক্ত সময়ের ২৫ মিনিটে পেদ্রোর পা থেকে বার্সেলোনার জয়সূচক গোলটিও আসে মেসির দারুণ সাহায্য থেকে। এতে ম্যাচের শুরু এবং শেষে নায়ক এই আর্জেন্টাইন স্ট্রাইকারই। উইয়েফা সুপার কাপে বার্সেলোনার পঞ্চম শিরোপা জয়ের নায়ক মেসিই।

তার এমন দুর্দান্ত নৈপুণ্যে অভিভূত প্রতিপক্ষের উইঙ্গার ভিতোলো। ফর্মে থাকা মেসিকে কারও পক্ষে ঠেকানো সম্ভব নয় বলে মনে করেন তিনি। বলেন, ‘মেসি সর্বকালের সেরা ফুটবলার। তিনি কেন সর্বকালের সেরা, সেটা আজ ফের দেখালেন। তিনি আজ ছিলেন দুর্দমনীয়।’ তবে নিজ দল সেভিয়ার অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর প্রশংসাও করলেন তিনি। বলেন, ‘আমাদের খেলোয়াড়রা দশে দশ খেলেছে।

বার্সেলোনার বিপক্ষে ৪-১ গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানো চাট্টিখানি কথা নয়। কিন্তু আমরা সেটা করেছি। আমরা অনেক ভাল খেলেই হেরেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

মেসি দেখালেন কেন তিনি সর্বকালের সেরা

আপডেট টাইম : ১০:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫