ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তৃতীয় মেয়াদে রুয়ান্ডার প্রেসিডেন্ট কাগামে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭
  • ৪৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ  তৃতীয় মেয়াদে রুয়ান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন পল কাগামে।

দেশটির নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে। শুক্রবার অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণায় কমিশন জানিয়েছে, মোট গৃহীত ভোটের ৯৮ শতাংশ পেয়েছেন কাগামে। ভোট পড়েছে ৮০ শতাংশ।

কাগামের সমর্থকদের দাবি, ১৯৯৪ সালে গণহত্যার পর তার হাত ধরে রুয়ান্ডায় স্থিতিশীলতা এসেছে এবং তিনিই দেশের অর্থনৈতিক উন্নয়ন করেছেন। সমর্থকরা ব্যাপক উচ্ছাসের মধ্য দিয়ে বিজয় উদযাপন করেছে।

কাগামের সমালোচকদের দাবি, ভীতির শাসন কায়েম করেছেন তিনি। তবে সমালোচকদের অধিকাংশই দেশের বাইরের। এদিকে, বিজয়ের পর কাগামে প্রতিশ্রুতি দিয়েছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখবেন তিনি।

টেলিভিশনে সরাসরি ভাষণে কাগামে বলেছেন, ‘রুয়ান্ডানদের যেসব ইস্যু প্রভাবিত করে সেগুলো নিয়ে কাজ করার জন্য এবং উন্নয়নের স্বার্থে প্রকৃত রুয়ান্ডান হওয়া নিশ্চিত করতে আরো সাত বছর পেলাম।’

কাগামের বিরুদ্ধে ডেমক্র্যাটিক গ্রিন পার্টির ফ্রাঙ্ক হাবিজেনা ও স্বতন্ত্র প্রার্থী ফিলিপ এমপায়িমানা প্রার্থী হলেও তারা দুজনে মাত্র ২ শতাংশের মতো ভোট পেয়েছেন। কাগামের দল ও সরকারি অফিসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনলেও তাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৫৯ বছর বয়সি কাগামে ১৯৯৪ সালে রুয়ান্ডার ক্ষমতায় আসেন। ওই বছর কাগামের নেতৃত্বাধীন তুতসি বিদ্রোহীরা রাজধানী কিগালের নিয়ন্ত্রণ নেয়। হুতু ও তুতসিদের মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধে উভয় পক্ষের প্রায় ৮ লাখ মানুষ নিহত হয়।

২০১৫ সালে রুয়ান্ডার সংবিধান পরিবর্তন করা হয় এবং এর মাধ্যমে তৃতীয় মেয়াদে নির্বাচন করার সুযোগ পান কাগামে। আগামীতেও তিনি নির্বাচন করতে পারবেন এবং ধারণা করা হচ্ছে, ২০৩৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন তিনি।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তৃতীয় মেয়াদে রুয়ান্ডার প্রেসিডেন্ট কাগামে

আপডেট টাইম : ০৫:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭