ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

ব্লগার হত্যা অগ্রহণযোগ্য: জাতিসংঘ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫
  • ৩৫৮ বার

ব্লগার নিলাদ্রী চ্যাটার্জি নিলয় হত্যার নিন্দা জানিয়ে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস বলেছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট হত্যা সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য।’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১২৬৭ ও ১৩৭৩ বিষয়ক এক কর্মশালায় ওয়াটকিনস আজ বলেন, সবারই তাদের মতামত প্রকাশের অধিকার রয়েছে। যদি কেউ আইন লঙ্ঘন করে, যে কেউ বিচার চাইতে পারেন, তবে হত্যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

নিরাপত্তা পরিষদের রেজুলেশনে বৈশ্বিক সন্ত্রাস মোকাবেলায় অবরোধ, সন্ত্রাসী হুমকি সম্পর্ক জনগণকে আরও সতর্ক করা এবং সন্ত্রাস, মোকাবেলায় পর্যাপ্ত উপায়-উপকরণের বিষয় রয়েছে।

দু’দিনব্যাপী এ কর্মশালায় পররাষ্ট্র সচিব শহিদুল হক বক্তব্য রাখেন। সরকারি কর্মকর্তা, বেসরকারি খাত ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন।

জাতিসংঘ সমন্বয়ক বলেন, বাংলাদেশে শান্তি বিরাজমান রয়েছে। এখনও কোনো সন্ত্রাসবাদী সমস্যা নেই। তবে এই কর্মশালা সন্ত্রাসীদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সজাগ করে তুলবে।

‘অপরাধ এবং সন্ত্রাসবাদ অনেক ক্ষেত্রে হাতে হাত রেখে চলে’- উল্লেখ করে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা ধরে রাখতে সন্ত্রাসবাদ ইস্যুতে আরও সজাগ থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সম্প্রতি দেশে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার ঘটনা উল্লেখ করে তিনি সুনির্দিষ্টভাবে বলেন, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে জনগণের মুক্তচিন্তা ও মুক্ত মতামত প্রকাশের অধিকার রয়েছে। এর আগে জাতিসংঘ এ ধরনের সব হত্যার নিন্দা জানিয়েছে এবং দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব বলেন, বৈশ্বিক সন্ত্রাসী হুমকি এবং সন্ত্রাস মোকাবেলায় পর্যাপ্ত উপায় উপকরণ সম্পর্কে জনগণকে সজাগ করে তুলতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

ব্লগার হত্যা অগ্রহণযোগ্য: জাতিসংঘ

আপডেট টাইম : ০৯:৪৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫