ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে আসামী হলেন ত্রাণ সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  সুনামগঞ্জে এবছর বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম আর দূর্নীতির কারনে জেলার ৯০ভাগ বোরো ধান অকাল বন্যার পানিতে ডুবে তলিয়ে যায়। হাওর কেন্দ্রিক এই জেলার জনজীবনে নেমে আসে চরম দূর্যোগ।

বাঁধ ভেঙে বোরো ধান ডুবে যাওয়ার পর পর জেলার ১১টি উপজেলা প্রতিবাদে উত্তাল হয়ে উঠে বিভিন্ন এখানকার মানুষ। শুরু হয় মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি।

এরই মধ্যে গত ১৯ এপ্রিল সুনামগঞ্জে আসেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামাল। তিনি ওই দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় দূর্গত মানুষদের কটা কটাক্ষ করে বলেন, ‘দেশে দুর্যোগ ব্যবস্থাপনা নামে একটা আইন আছে। এই আইনের ২২ ধারায় বলা আছে, কোনো এলাকার অর্ধেকের ওপরে জনসংখ্যা মারা গেলে ওই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করতে হয়। না জেনে যারা এমন সস্তা দাবি জানায় তাদের কোনো প্রকার জ্ঞানই নেই।’

ত্রাণ সচিব অবজ্ঞার সুরে আরও বলেন, ‘কিসের দুর্গত এলাকা, একটি ছাগলও তো মারা যায়নি’।

সরকারের দায়িত্বশীল একজন কর্মকর্তার এমন বক্তব্যে প্রতিবাদে সরব হয়ে উঠেন স্থানীয় সাংবাদিকসহ জেলাবাসী। এর পর বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে বাঁধ নির্মাণের অনিয়ম ও দূর্নীতির সহ অনেকে বাঁধে কাজ না করার চিত্র। শুরু হয় তদন্ত, তদন্তে অনিয়ম ও দূর্নীতির অসংখ্য প্রমাণও বেরিয়ে আসে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারির মধ্যে জেলার ২৪৬টি পিআইসি বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও কোন পিআইসি-ই এসময়ে কাজ শুরু করেনি। ফলে অকাল বন্যা, পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি অতি সহজেই বিনা বাধায় হাওরে প্রবেশ করে ২ লাখ ২০ হাজার ৮ শত ৫০ হেক্টর বোরো জমির ফসল তলিয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যে কারণে আসামী হলেন ত্রাণ সচিব

আপডেট টাইম : ১১:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭