ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ইমরান খান অশ্লীল ক্ষুদে বার্তা পাঠান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খানের বিরুদ্ধে ‘অশ্লীল’ ক্ষুদে বার্তা পাঠানোর অভিযোগ এনেছেন তারই দলের এক নেত্রী। মঙ্গলবার এ অভিযোগ তোলার পর  আয়েশা গুলালাই নামের ওই নেত্রী দল থেকে পদত্যাগ করেছেন।

পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য আয়েশা গুলালাইয়ের অভিযোগ, ইমরান নিয়মিত তাকে অশালীন ক্ষুদে বার্তা পাঠান। শুধু তাই নয়, ইমরানের দলে নারীদের কোনও সম্মান দেওয়া হয় না ।

আয়েশার দাবি, ২০১৩ সালের অক্টোবর থেকে তাকে নানা ধরনের অশালীন ক্ষুদে বার্তা পাঠিয়ে চলেছেন ইমরান। বার্তায় যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, তা বেশ আপত্তিকর। কোনও নারী, যার সামান্য হলেও আত্মসম্মান বোধ রয়েছে, তিনি এই দলে থাকতে পারেন না।

ইমরানের দলের পক্ষ থেকে অবশ্য এ অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দলের জ্যেষ্ঠ নেত্রী শিরিন মাজারি, সংবাদ সম্মেলনে দাবি করেছেন, আয়েশা বহু দিন ধরেই নওয়াজ শরিফের দল পিএমএল (এন)-এ যোগ দেওয়ার পরিকল্পনা নিচ্ছিলেন। ইমরানকে হেনস্থা করতেই তিনি এ ধরনের ভিত্তিহীন অভিযোগ এনেছেন। একই সঙ্গে শিরিনের দাবি, ইমরানের দলে নারী যথাযথ সম্মান দেওয়া হয়। তাই ভিত্তিহীন এই অভিযোগ খতিয়ে দেখতে কোনও দলীয় তদন্তের প্রয়োজন নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ইমরান খান অশ্লীল ক্ষুদে বার্তা পাঠান

আপডেট টাইম : ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭