ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মাত্র ১৬ বছর বয়সে মাসিক আয় ১২ লক্ষ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৩৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  মাত্র ১৬ বছর বয়সে আমেরিকা যাত্রা? সে তো অনেকেই যায়! তা হলে হরিয়ানার কুরুক্ষেত্রের বাসিন্দা হর্ষিত শর্মার ক্ষেত্রে তা আলাদা করে উল্লেখ করা হচ্ছে কেন? কারণ, এই বয়সেই গুগলের চাকরি এবং আকর্ষণীয় বেতন নিয়ে আমেরিকা রওনা দিতে চলেছে হর্ষিত। চণ্ডীগড়ের সেক্টর ৩৩-এর গভার্নমেন্ট মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সে। আইটি নিয়ে পড়াশোনা করছে। অগস্টেই আমেরিকা রওনা দেবে সে।

১০ বছর বয়স থেকেই ডিজাইনিংয়ে ঝোঁক হর্ষিতের। ছোটবেলা থেকে কাকাই তাকে এ ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছেন। কাকার কাছেই লুকিয়ে প্রথম ডিজাইনিংয়ে হাতেখড়ি। নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই এই শিক্ষাকে কাজে লাগাতে শুরু করে হর্ষিত। তখন থেকেই বলিউড এবং হলিউড ফিল্মের পোস্টার ডিজাইন করে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা উপার্জনও করত। এমনকী, ডিজিটাল ইন্ডিয়ায় তার কাজের জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে তাকে ৭০০০ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়।

কিন্তু আর পাঁচ জনের মতো এখানেই থেমে যেতে চায়নি হর্ষিত। গুগলে চাকরির জন্য অনলাইনে খোঁজ করতে শুরু করে। গত মে মাসে নিজের ডিজাইন করা সমস্ত পোস্টার গুগলকে পাঠায় হর্ষিত। সেটা দেখেই গুগল তাদের এক স্পেশ্যাল প্রোগ্রামের জন্য হর্ষিতকে বেছে নেয় বলে চণ্ডীগড় নিউজলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে হর্ষিত জানিয়েছে। এই স্পেশ্যাল প্রোগ্রামের জন্য তাকে প্রথমে এক বছরের একটা প্রশিক্ষণ দেবে গুগল। প্রশিক্ষণের সময় ৪ লক্ষ টাকা করে স্টাইপেন্ড পাবে সে। প্রশিক্ষণ শেষে প্রতি মাসে হর্ষিতের ঝুলিতে ঢুকবে ১২ লক্ষ টাকা। তবে এই স্পেশ্যাল প্রোগ্রামটি কী নিয়ে তা জানায়নি হর্ষিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মাত্র ১৬ বছর বয়সে মাসিক আয় ১২ লক্ষ টাকা

আপডেট টাইম : ০৭:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭