ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ভবন থেকে ছুড়ে ফেলে সন্তানকে হত্যা করলো মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫
  • ৫৩৬ বার

বাংলাদেশে সম্প্রতি এক পাষণ্ড বাবা হাসপাতাল ভবন থেকে ছুড়ে ফেলে সন্তানকে হত্যা করে। এবার একই কায়দায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের তিন সপ্তাহ বয়সী শিশুপুত্রকে হত্যা করে চারতলা অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ছুড়ে ফেলেছেন এক পাষাণী মা।

গত শুক্রবার রাতে নিউইয়র্কের বাঙালি-অধ্যুষিত রিচমন্ড হিল এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ওই মাকে গ্রেফতার করেছে।

পুলিশ বলেছে, রাশিদা চৌধুরী (২১) নামের ওই নারী সন্তান হত্যার কথা স্বীকার করেছেন। রাশিদা পুলিশকে বলেছেন, তার ছেলে রিজওয়ানের ওপর জিন ভর করেছিল। এই বিশ্বাস থেকেই তিনি ছেলেকে হত্যা করেছেন।

তারপর তিনি শিশুটিকে চারতলার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ফেলে দেন।

পুলিশ বলেছে, ভোর চারটার দিকে এক প্রতিবেশী শব্দ শুনে বাইরে এসে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পুলিশ এসে শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

ভবন থেকে ছুড়ে ফেলে সন্তানকে হত্যা করলো মা

আপডেট টাইম : ১১:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫