ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ওভালে ইংল্যান্ড দলে তিন অভিষেক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  দুইজনের অভিষেক হওয়াটা নিশ্চিতই ছিল। তবে টম ওয়েস্টলি ও টবি রোল্যান্ড-জোনসের সঙ্গে ওভালে আজ তৃতীয় খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড দলে টেস্ট অভিষেক হয়েছে ডেভিড মালানেরও।

তিন অভিষিক্তকে নিয়ে সিরিজের তৃতীয় এই টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এই ম্যাচ দিয়ে একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছে কেনিংটন ওভাল। বিশ্বের চতুর্থ ভেন্যু হিসেবে ১০০ টেস্ট ম্যাচ আয়োজনের মাইলফলক ছুঁল লন্ডনের বিখ্যাত এই মাঠ।

ওয়েস্টলি সুযোগ পেয়েছেন আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকে পড়া গ্যারি ব্যালান্সের জায়গায়। ১২ রানেই কেটন জেনিংসের বিদায়ের পর তিন নম্বরে ব্যাটিংয়েও নেমে গেছেন এসেক্সের ২৮ বছর বয়সি ব্যাটসম্যান।

গোড়ালির চোটে মাঠের বাইরে চলে যাওয়া পেসার মার্ক উডের জায়গায় অভিষেক হয়েছে মিডলসেক্সের ২৯ বছর বয়সি পেসার রোল্যান্ডের। তার অভিষেক হওয়ার কথা আগের দিনই নিশ্চিত করেছিলেন অধিনায়ক রুট। জানিয়েছিলেন, একাদশ ঠিক করবেন আজ উইকেট দেখার পর।

আজ উইকেট দেখার পর মালানকেও একাদশে রেখেছে ইংল্যান্ড। বাদ পড়েছেন অফ স্পিন অলরাউন্ডার লিয়াম ডসন। ২০১৪ সালের পর এই প্রথম ইংল্যান্ড দলে একসঙ্গে তিন খেলোয়াড়ের টেস্ট অভিষেক হলো। তিন বছর আগে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মঈন আলী, ক্রিস জর্ডান ও স্যাম রবসনের।
এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই টেস্টে ফিরছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদাও। সিরিজে প্রথম ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

ওভালে ইংল্যান্ড দলে তিন অভিষেক

আপডেট টাইম : ০৭:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭