ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

দায়িত্ব এখন আরও বেড়ে গেছে : রিয়াদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • ৪৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  বাংলাদেশ ক্রিকেটে যদি একজন উজ্জল নক্ষত্র থেকে থাকেন তিনি হলেন  মাহমুদউল্লাহ  রিয়াদ।ক্যারিয়ার শুরুর পর থেকে ১০টি বছর কাটিয়ে ফেললেন। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে একটা অবস্থানে নিয়ে যেতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। প্রাপ্তির খাতাও নেহায়েত কম নয়। সবচেয়ে বড় প্রাপ্তি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান। গত বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করেছেন তিনি।

১০ বছর পূর্তিতে কোমরের ব্যাথা নিয়েও মুখোমুখি হলেন সাংবাদিকদের। বিসিবির সাংবাদিক লাউঞ্জে কথা বলতে এসেই মাহমুদউল্লাহ জানালেন, দায়িত্ব এখন আরও অনেক বেড়ে গেছে। বাকি যে কয় বছর খেলবেন, সে কয় বছর যেন সেই দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারেন- এই প্রত্যাশাই তার।

এক দশক পার করে ফেলা প্রসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘ভালো লাগছে। বাংলাদেশের জার্সি গায়ে ১০টা বছর পার করলাম। ১০ বছরে যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে, সেটা জাতীয় দলে কাজে লাগানোই বড় ব্যাপার। চেষ্টা করব আরও বেশ কয়েক বছর যাতে পারফর্ম করে যেতে পারি।’

বাংলাদেশ দলের আরও চার সিনিয়র ক্রিকেটার ক্যারিয়ারের ১০ বছর পার করে ফেলেছেন। সেটাও জানালেন মাহমুদউল্লাহ। বললেন, ‘মাশরাফি ভাই, সাকিব, তামিম, মুশফিকও ১০ বছর পার করে ফেলেছে। এটা একটা ইতিবাচক দিক দলের জন্য।’

ব্যক্তিগত ক্যারিয়ারে এই ১০ বছর যেন আরও অনেক বেশি দায়িত্ববান করে তুলেছে মাহমুদউল্লাহকে। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে বলতে গেলে বলবো, এখন দায়িত্ব অনেক বেড়ে গেছে। আর যে কয় বছর খেলব, এই দায়িত্ব যেন ভালোভাবে পালন করতে পারি। তারাও (মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক) আশা করি আরও অনেক দিন খেলবে। বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার থাকায় আমাদের কম্বিনেশনটা এখন খুব ভালো।’

২০০৭ সালে অভিষেক। এরপর গত ১০ বছরে বাংলাদেশ ক্রিকেটে অনেক উত্থান-পতন দেখেছেন তিনি। নিজেকেও প্রতিষ্ঠিত করেছেন একজন অলরাউন্ডার হিসেবে। মিডল অর্ডারে নিজেকে গড়ে তুলেছেন নির্ভরতার প্রতীক হিসেবে। নিজের মধ্যে কী পরিবর্তন এসেছে, সেটাই জানালেন তিনি, ‘মানসিকভাবে এখন আমি আগের চেয়েও বেশি গোছালো। আরও বেশি ইতিবাচক এবং আক্রমণাত্মক। এই জিনিসটা আমাকে বেশি সাহায্য করেছে। আর ফিটনেস এখন আগের চেয়ে অনেক ভালো। ফিটনেস নিয়ে সচেতনতাও বেড়েছে। তবে এটা ধরে রাখাও গুরুত্বপূর্ণ।’

ক্যারিয়ারের অপূর্ণতা কিছু আছে কি না জানতে চাইলে রিয়াদ জানালেন, অনেক অপূর্ণতার কথাই বলা যায়। তবে তার কাছে এখন বাংলাদেশ দলের সামনে এগিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ। মাহমুদউল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ… আসলে যতো বছর ধরে খেলছি, এর মধ্যে তো অনেক উত্থান-পতন আছে, অপূর্ণতার কথা বললে অনেক কিছুই বলা যায়। এখন আমরা যেভাবে পারফর্ম করছি, এটা আরো কয়েক বছর করতে পারাটাই বড়। আমরা যখন শুরু করি, তখন ১০ নম্বরে ছিলাম। এখন সেরা চার বা তিনে থাকতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

দায়িত্ব এখন আরও বেড়ে গেছে : রিয়াদ

আপডেট টাইম : ০৮:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭