ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের আইকন খেলোয়াড় সাব্বির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • ৪২১ বার
হাওর বার্তা ডেস্কঃ  বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে সিলেট সুরমা সিক্সার্সের আইকন খেলোয়াড় হলেন মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। সিলেটে যোগ দেয়ার বিষয়টি মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে নিশ্চিত করেন সাব্বির।
ফেসবুকে সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সাথে ছবি দিয়ে ক্যাপশনে সাব্বির লিখেন, ‘আসন্ন বিপিএলে সিলেট সুরমা সিক্সার্স আমাকে তাদের আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে। আমার নতুন দলের জন্য প্রার্থনা করুন। ২০১৭ সালের বিপিএল আসরে নতুন মালিকানার অধীনে এবার খেলতে নামবে সিলেট। তাই এবার তাদের দলের নতুন নাম সিলেট সুরমা সিক্সার্স।
গত আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন সাব্বির। বরিশাল বুলসের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের দানবীয় ইনিংসও খেলেন তিনি। আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিলেটের আইকন খেলোয়াড় সাব্বির

আপডেট টাইম : ০৭:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭