ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই গ্রেনেড হামলা চালানো হয় : কামরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫
  • ৮৬১ বার

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই ২০০৪ সালের ৭ আগস্ট সিলেটে আর ২১ আগস্ট ঢাকায় গ্রেনেড হামলা চালানো হয়।
আজ শুক্রবার সকালে মো. ইব্রাহিম স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সিলেটের গোলশান হোটেলে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার ১১ বছর পূর্তি উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠন সভাপতি ডা. আরমান আহমদ শিপুলর সভাপতিত্বে সভায় জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের মহানগর তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, উপ প্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশ প্রমুখ বক্তব্য রাখেন।
বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করে বিএনপি ও জামায়াতে জোট ক্ষমতা চিরস্থায়ী করতেই এই গ্রেনেড হামলা চালিয়েছিল।
২০০৪ সালের এই দিন সিলেটে তালতলায় গুলশান হোটেল এলাকায় গ্রেনেড হামলায় মহানগর আওয়ামী লীগের তখনকার প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম নিহত হন। আহত হন আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ সহ ৪০ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই গ্রেনেড হামলা চালানো হয় : কামরান

আপডেট টাইম : ১১:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫