ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

বিশ্বের তৃতীয় সেরা ওপেনার তামিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তামিম ইকবাল। চলমান বছরে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে তামিম। একদিনের ক্রিকেটে এখন তার ব্যাটিং গড় ৬৯.২২। যেটা তার ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য। ১১ ম্যাচের দশ ইনিংসে তামিমের রান সংখ্যা ৬২৩। রয়েছে ২টি শতক আর চারটি অর্ধশতক।

বর্তমানে তামিম বিশ্বের তৃতীয় সেরা ওপেনার। গত দুই বছর ঝকঝকে পারফরম্যান্সের সুবাদে সর্বাধিক রান সংগ্রাহক ওপেনারদের মধ্যে তামিম আছেন তিন নম্বরে। এই টাইগার ওপেনারের উপরে আছেন নিউজিল্যান্ড তারকা মার্টিন গাপটিল এবং অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

দুই বছরে তামিম খেলেছেন ২৪টি ওয়ানডে ইনিংস। ৫৬.৬৬ গড়ে ১১৯০ রান করেছেন তিনি। তার ঠিক উপরে থাকা মার্টিন গাপটিল ৩৪ ইনিংসে ৫৬.৮৯ গড়ে সংগ্রহ করেছেন ১৬৫০ রান। তালিকায় সবার উপরে থাকা অজি ওপেনার ডেভিড ওয়ার্নার গত দুই বছরে ৩১ ইনিংসে ৬৫.৪৮ গড়ে করেছেন ১৮৯৯ রান।

তামিমের উল্লেখযোগ্য রেকর্ড

বাংলদেশ দলে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ডের জন্ম দিচ্ছেন তামিম ইকবাল। ২০১৫ সালে তামিম ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে চার হাজারি ক্লাবে নাম লেখান। মুশফিকুর রহিমের পর তামিম ইকবাল বাংলাদেশের ২য় ক্রিকেটার হিসাবে টেস্টে দ্বিশতক করেন।

এছাড়া ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে প্রথম বাংলাদেশির মধ্যে শতকের দেখা পান তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়েন হাজার রানের মাইলফলক। ওয়ানডে আর টেস্ট ক্রিকেটে বর্তমানে বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক রানের মালিক তামিম টি-টোয়েন্টিতে আছেন দ্বিতীয় স্থানে।

কাগজে-কলমে তামিম

ম্যাচ  রান  সর্বোচ্চ  গড়  শতক   অর্ধশতক

টেস্ট  ৪৯  ৩৬৭৭  ২০৬  ৩৯.৫৩  ৮  ২২

ওয়ানডে ১৭৩  ৫৭৪৩  ১৫৪  ৩৪.৩৮  ৯  ৩৮

টি-টোয়েন্টি ৫৬  ১২০২  ১০৩  ২৩.৫৬  ১  ৪

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

বিশ্বের তৃতীয় সেরা ওপেনার তামিম

আপডেট টাইম : ১২:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭