ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিউজিল্যান্ডে সিঁথির মিউজিক ভিডিও

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫
  • ৪৭৮ বার

নিউজিল্যান্ডে অবস্থান করছেন আলোচিত নারী সংগীতশিল্পী সিঁথি সাহা। তবে চলতি বছরের প্রথম দিকে চার মাসের জন্য দেশে এসেছিলেন তিনি। আর সে সময় গান নিয়েই ব্যস্ত ছিলেন। পহেলা বৈশাখে সংগীতার ব্যানারে প্রকাশ পায় তার চতুর্থ একক অ্যালবাম ‘মন বালিকা’। ৭টি গান দিয়ে সাজানো এ অ্যালবামটি বেশ প্রশংসিত হয় শ্রোতামহলে। অ্যালবাম প্রকাশের কিছুদিন পরই আবার নিউজিল্যান্ডে পাড়ি জমান সিঁথি। সেখানে গিয়েও গান নিয়ে এখন ব্যস্ত এই সংগীতশিল্পী। এরই মধ্যে নিউজিল্যান্ডে আয়োজিত একটি সংগীত প্রতিযোগিতার বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন সিঁথি। নতুন খবর হলো এবার নিজের নতুন একটি গানের মিউজিক ভিডিওর কাজ করলেন তিনি। গানের নাম ‘তোমার ডানায়’। গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল। সুর করেছেন বেলাল খান। এটি সিঁথির ‘মন বালিকা’ অ্যালবামের একটি গান। নিউজিল্যান্ডের বিভিন্ন লোকেশনে এ গানটির শুটিং করেছেন সিঁথি। এরই মধ্যে শুটিং শেষও। এই মিউজিক ভিডিওটির নির্মাণও করেছেন সিঁথি স্বয়ং। ভিডিওটি আগামী মাসেই দেশের সবক’টি টিভি চ্যানেল ও ইউটিউবে প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে সিঁথি বলেন, অ্যালবামের গানগুলো শ্রোতারা অনেক পছন্দ করেছেন। এরই মধ্যে একটি ভিডিও প্রকাশ করেছি। এবার ‘তোমার ডানায়’ গানটির মিউজিক ভিডিও করলাম। নিজেই পরিচালনা করেছি। এখানকার সুন্দর সুন্দর লোকেশনে কাজ করেছি। আশা করছি, গানটি ভাল লাগবে সবার। এদিকে এরই মধ্যে সিঁথি একটি দ্বৈত রবীন্দ্রসংগীতের অ্যালবামের কাজও শেষ করেছেন। এটিও খুব শিগগিরই প্রকাশ পাবে। এছাড়াও কয়েকটি মিশ্র অ্যালবামের কাজও করছেন সিঁথি। নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে এ শিল্পী বলেন, নতুন গানের কাজ করছি কিছু। রবীন্দ্রসংগীতের অ্যালবামের কাজ শেষ হয়েছে। মিশ্র অ্যালবামের কাজ করছি। এর বাইরে নিউজিল্যান্ডে স্টেজ শো করছি নিয়মিত। বলতে পারেন গান নিয়েই মোটামুটি সব ব্যস্ততা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

নিউজিল্যান্ডে সিঁথির মিউজিক ভিডিও

আপডেট টাইম : ১১:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫