ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে মাহমুদুল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  টি-টোয়েন্টি ক্রিকেটের অল রাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচে উঠে এসছে বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ র‌্যাংকিং। প্রথমবারের মত এত উপরের অবস্থানে উঠতে সক্ষম হলেন টাইগার দলের এই অল রাউন্ডার। বরাবরের মতে র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন টাইগার পরিবারের আরেক সদস্য সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশ করা সর্বশেষ র‌্যাংকিংয়ের তালিকায় ভারতের অল রাউন্ডার যুবরাজ সিংকে টপকে পঞ্চম স্থানে ওঠে এসেছেন রিয়াদ। কিছুদিন আগে কিংস্টনে ভারত বনাম ওয়েস্টইন্ডিজের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ানোর সময়ও ষষ্ঠ স্থানে ছিলেন রিয়াদ। কিন্তু ওই ম্যাচে যুবরাজ অংশগ্রহণ না করায় তার র‌্যাংকিংয়ের অবনমন ঘটে। নেমে যান সপ্তম স্থানে। একধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে ওঠে এসেছেন হল্যান্ডের অল রাউন্ডার পিটার ব্যারেন।

ডানহাতি বাংলাদেশি ব্যাটসম্যান ও অফ স্পিনার রিয়াদের বর্তমান রেটিং পয়েন্ট ২০৩। এই তালিকার শীর্ষে থাকা সাকিবের পরের স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস এবং আফগানিস্তানের অল রাউন্ডার মোহাম্মদ নবী।

এছাড়া টি-২০ র‌্যাংকিংয়ে ব্যাটসম্যান ও বোলার হিসেবে র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন যথাক্রমে ভারতের বিরাট কোহলি ও পাকিস্তানের ইমাদ ওয়াসিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে মাহমুদুল্লাহ

আপডেট টাইম : ০৯:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭