ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ভারতকে হারিয়ে অস্টেলিয়া সেমিফাইনালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  নারী বিশ্বকাপে বেশ দাপটের সঙ্গেই এগিয়ে যাচ্ছিল ভারতীয় ক্রিকেট দল। স্মৃতি মনদানা, পুনম রাউত, মিতালি রাজ, হারমানপ্রিত কাউরসহ একঝাঁক উদীয়মান এবং প্রতিভাবান ক্রিকেটার নিয়ে ভারতীয়রা তো বিশ্বকাপ জয়ের স্বপ্নেই বিভোর ছিল।

কিন্তু উড়তে থাকা সেই দলটিকে স্রেফ মাটিতে নামিয়ে আনলো অস্ট্রেলিয়া। ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ভারতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। পুনম রাউতের অসাধারণ সেঞ্চুরি এবং মিতালি রাজের রেকর্ড গড়ার পরও ভারত মাত্র ২২৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল অসিদের সামনে।

জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক মেগ ল্যানিংয়ের সুপার ব্যাটিংয়ের সামনে টিকতেই পারলো না ভারতীয় বোলাররা। দুই উইকেটের পতন ঘটাতে পারলেও মেগ ল্যানিং এবং এলিসি পেরির দুর্দান্ত ব্যাটে ভর করে ৪৫.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ল্যানিং ৮৮ বলে ৭৬ এবং পেরি ৬৭ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন।

বুধবারের ম্যাচটিতে একই সঙ্গে ভারতীয় ক্রিকেটে ছিল শৃঙ্গ ছোঁয়ার দিন এবং হতাশায় ডুবে যাওয়ার দিনও। এই দিনেই ব্রিস্টলে বিশ্বরেকর্ড এল ভারতীয় অধিনায়ক মিতালি রাজের ব্যাট থেকে। আবার অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাটাও কঠিন হয়ে গেল ভারতীদের কাছে।

বুধবারের শুরুটা হয়েছিল পুনম রাউতের দুর্দর্ষ সেঞ্চুরি দেখা দিয়ে। এরপর স্বপ্ন দেখা মিতালির ব্যাটে। যখন তিনি নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় এক নম্বরে উঠে আসলেন। শার্লট এডওয়ার্ডসের ৫৯৯২ রান টপকে যান তিনি। একই সঙ্গে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের গণ্ডিও পার হয়ে যান তিনি। মিতালির এখন মোট রান সংখ্যা ৬০২০।

ব্রিস্টলে টস জিতে ভারতকেই ব্যাট করার আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে শুরুতেই স্মৃতি মনদানার উইকেট হারিয়ে বসে ভারত; কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে পুনম রাউত এবং মিতালি রাজ গড়েন ১৫৭ রানের বিশাল জুটি। ১১৪ বলে ৬৯ রান করে মিতালি আউট হয়ে গেলেও সেঞ্চুরি পূরণ করেন মিতালি রাউত। ১৩৬ বলে ১০৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।

এছাড়া হারমানপ্রিত কাউর করেন ২৩ রান। বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২২৬ রান সংগ্রহ করে ভারত।

জবাব দিতে নেমে দুই অসি ওপেনার নিকোল বোল্টন এবং বেথ মুনি ৬২ রানের জুটি গড়েন। ৩৬ রান করেন বোল্টন। বেথ মুনি করেন ৪৫ রান। এই দু’জন ১০৩ রানে আউট হয়ে যাওয়ার পর মেগ ল্যানিং এবং এলিসি পেরি মিলে ১২৪ রানের জুটি গড়েন। ২৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ভারতকে হারিয়ে অস্টেলিয়া সেমিফাইনালে

আপডেট টাইম : ০২:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭