ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী ইংরেজি ও আইসিটিতে ফেল ৪ লাখ; মানসম্মত শিক্ষক ও ল্যাব স্বল্পতা; মানবিকে পাস ৪২ শতাংশ মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি ‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’ সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি পরিকল্পিতভাবে পোশাকশিল্পকে অশান্তের চেষ্টা ভুলে যাচ্ছেন ছোটখাটো বিষয়? স্মৃতিশক্তি বাড়ানোর ১০ কৌশল

দেশে ফেরার কারণ জানালেন তামিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে কেন্টের বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। করেছিলেন মাত্র ৭ রান।

তামিম ভক্তদের আশা ছিল হয়ত পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবেন তামিম। কিন্তু তা আর হল না। একটি ম্যাচ খেলেই দেশের বিমান ধরতে হল এই ড্যাশিং ওপেনারকে। আজ রাতেই রাজধানীতে ফেরার কথা রয়েছে তার।

আরও আট থেকে ৯টি ম্যাচ খেলার কথা ছিল এই বাঁহাতি ওপেনারের। হঠাৎ তার দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। টুর্নামেন্টের মাঝপথে কেন দেশে ফিরছেন তামিম, ভক্তদের মনেও জেগেছে এই প্রশ্ন।

জানা গেছে, হামলা আতংকের কারণেই সপরিবারে দেশের বিমান ধরেছেন তামিম ইকবাল! জানা গেছে, গত পরশু (সোমবার) রাতের খাবার খেয়ে সপরিবার রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরছিলেন তামিম ইকবাল। ঠিক তখনই কয়েকজন তাদের ধাওয়া করে। দৌড়ে নিরাপদ আশ্রয়ে গিয়ে বেঁচেছেন তারা। হামলাকারীদের হাতে এসিড ছিল বলে জানা গেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন তামিম ইকবাল।

বুধবার তামিম ইকবাল ফেসবুকে তার ভেরিফাইড পেজে লেখেন, আমি আমার সব ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই যে, ব্যক্তিগত কারণে সাসেক্স মৌসুম সংক্ষিপ্ত করে দেশে ফিরছি আমি। কিছু গণমাধ্যম রিপোর্ট করেছে যে, আমরা হেট ক্রাইমের শিকার হয়েছি। এটি সত্যি নয়। ইংল্যান্ড ক্রিকেটে খেলার জন্য আমার প্রিয় জায়গার একটি। আগে ছেড়ে আসার পরও এসেক্স আমার প্রতি দারুণ সৌজন্যময় ছিল। সব ভক্ত ও শুভাকাঙ্খীকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের ভাবনা ও বার্তার জন্য। ভবিষ্যতেও ইংল্যান্ডে খেলার অপেক্ষায় থাকব আমি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা

দেশে ফেরার কারণ জানালেন তামিম

আপডেট টাইম : ০১:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭