ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নীরব উদযাপনে ‘ক্ষোভ’ মেটালেন রাবাদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ  লর্ডস টেস্টের প্রথম ইনিংসে বেন স্টোকসকে আউট করার পর ‘অশালীন’ ভাষায় কিছু কথা বলেছিলেন কাগিসো রাবাদা। কথাগুলো স্টাম্প মাইকে শোনা যাওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার। এ নিয়ে তিনি নিজে প্রকাশ্যে কিছু না বললেও তার সতীর্থ টেম্বা বাভুমা জানিয়েছেন, এমন নিষেধাজ্ঞায় রাবাদার ‘হৃদয় ভেঙেছে’। তবে শুধু হৃদয় ভাঙেনি, তার মনে যে ক্ষোভও জমে ছিল; সেটা প্রকাশ পেল আজ। টেস্টের চতুর্থ দিন আজ দ্বিতীয় ইনিংসেও সেই স্টোকসকে আউট করার পর ঠোঁটে আঙুল চেপে নীরব উদযাপনে যেন সেই ক্ষোভই মেটালেন রাবাদা!  আজ রাবাদার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন স্টোকস। এবার আর প্রথম ইনিংসের মতো উদযাপন করলেন রাবাদা। স্টোকসকে আউট করে মাথায় হাত বুলাতে বুলাতে এগিয়ে গেলেন সতীর্থদের দিকে। কিছু যেন বলে না ফেলেন সে জন্য অধিনায়ক ডিন এলগার এসে মুখ চেপে ধরলেন রাবাদার। রাবাদা আবার নিজের ঠোঁটে আঙুল চেপে নীরব থাকার ভঙ্গী করলেন। এমন উদযাপনে কি আইসিসিকেও কোনো বার্তা দিতে চাইলেন দক্ষিণ আফ্রিকান পেসার?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

নীরব উদযাপনে ‘ক্ষোভ’ মেটালেন রাবাদা

আপডেট টাইম : ০৮:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭