ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

আরব আমিরাতে ‘মিনি আইপিএল’ আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তাকে মাথায় রেখেই এবার আরব আমিরাতে ‘মিনি আইপিএল’ আয়োজন করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড, জানালেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল।

‘বিদেশের মাটিতে মিনি আইপিএল আয়োজন করার কথা ভাবা হচ্ছে। বিগত সময়ে আমরা বিদেশের মাটিতেই চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির আয়োজন করেছি, সেই স্লট তো এখন ফাঁকাই আছে।

ওই শূন্যস্থানেই মিনি আইপিএল করার কথা ভাবছি আমরা’,
এ কথাই জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান। দুবাইকে ভেনু করার প্রসঙ্গে রাজীব শুক্ল বলেন,‘আয়োজকদের জন্য সব থেকে পছন্দের গন্তব্যই হল দুবাই’।

উল্লেখ্য, ২০১৪ সালে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে ভারতে আইপিএল করায়নি বোর্ড, টুর্নামেন্ট হয়েছিল দুবাইতেই। আগামী দশ বছরের পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে রাজীব শুক্ল বলেন, ‘আগামী দশ বছর আমাদের কাছে সবথেকে আকর্ষক হতে চলেছে। আমরা ইতিমধ্যেই রেভেনিউ শেয়ারিং মডেলে বদল আনার কথা ভেবেছি। ব্রডকাস্টারদের জন্য আলাদা টেন্ডারও হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

আগামী জুলাই মাসেই সেই টেন্ডার ডাকার কথা ভাবছে বোর্ড।’ এখানেই শেষ নয়, আইপিএলের পরবর্তী পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে চেয়ারম্যান রাজীব শুক্ল জানান, ‘এখনও পর্যন্ত আমরা ৮টি দল নিয়েই আইপিএল আয়োজন করেছি, এরপর যদি দশ দল নিয়ে আইপিএল হয় তাহলে অন্তত ৮৪টি ম্যাচ আমরা খেলাবই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

আরব আমিরাতে ‘মিনি আইপিএল’ আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড!

আপডেট টাইম : ০৭:৫১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭