ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ওবামার জন্ম পরিচয় রক্ষার লড়াই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫
  • ৪৩৬ বার

বারাক ওবামার সঙ্গে জিহাদ হুসেইন ওবামার কোনও সম্পর্ক নেই। জিহাদ কোনও কেউ কেটা নয়, সে একটা পাঁচ বছরের ছোট ছেলে। শুক্রবার মাঝ রাত অবধি সে ছিল একটা বাংলাদেশী ছিটমহল মশালডাঙ্গার বাসিন্দা আর চব্বিশ ঘন্টাও হয় নি সে ভারতের নাগরিক হওয়ার অধিকার পেয়েছে। কিন্তু এই নাগরিকত্বের অধিকার আদায়ের লড়াইতে জিহাদের বাবা-মা-র একটা বড় অবদান রয়েছে। ছিটমহলের বেশীরভাগ মানুষকেই যেখানে চিকিৎসা বা শিক্ষা পাওয়ার জন্য বাবা-মা-স্ত্রী বা স্বামীর নাম পাল্টে ফেলতে হত এত বছর, সেখানে জিহাদ-ই প্রথম ছিটমহলের সন্তান, যে নিজের বাবা-মায়ের আসল পরিচয়েই জন্মিয়েছে ভারতের হাসপাতালে।

তার এই নামকরণের পিছনে একটা কাহিনী আছে, লড়াইয়ের কাহিনী ভারতের সরকারী ব্যবস্থাপনার সঙ্গে এক ছিটমহলবাসী দম্পতির অসম লড়াইয়ের ঘটনা। এই লড়াইটা শুরু হয়েছিল যখন জিহাদের মা আসমা বিবি-র প্রসব বেদনা উঠেছিল।

আসমা বিবি আর তাঁর স্বামী শাহজাহান শেখ চেয়েছিলেন তাঁদের সন্তান আসল বাবা-মায়ের পরিচয় নিয়েই জন্মাক, কিন্তু বাধ সেধেছিল ভারতের দিনহাটা হাসপাতাল।

তবে এক সময়ে ছিটমহলবাসীদের সম্মিলিত চাপের কাছে মাথা নোয়াতে হয় ওই হাসপাতালকে। নিজের নাম আর ছিটমহলের ঠিকানা দিয়েই আসমা ভর্তি হন আর জন্ম হয় জিহাদের।

তবে শুক্রবার মধ্যরাতের পর থেকে আর কোনও জিহাদকে জন্মের পর নকল বাবা-মায়ের পরিচয় দিয়ে আইনের হাত থেকে বাঁচার চেষ্টা করতে হবে না বা স্কুল কলেজ-হাসপাতালে ভর্তি হওয়ার জন্য স্বামী বা স্ত্রীর পরিচয় গোপন করতে হবে না, তারা এখন সকলেই ভারতের নতুন নাগরিক আর ছিটমহলের বাসিন্দা নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ওবামার জন্ম পরিচয় রক্ষার লড়াই

আপডেট টাইম : ০৯:৫৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫