ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ফখরুলের গাড়িবহরে হামলা কোনো কর্মী জড়িত প্রমাণ হলে বহিষ্কার: যুবলীগ চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির ত্রাণ কার্যক্রমে সংগঠনের কোনও কর্মী বাধা সৃষ্টি করেছে প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

রোববার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ কার্যালয়ে ইফতার পার্টির পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আগামী ২০ জুন যুবলীগের ইফতার সফল করতে এ সভার আয়োজন করে কেন্দ্রীয় যুবলীগ।

একই সঙ্গে যুবলীগের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীকে বিএনপি থেকে বহিষ্কার না করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপির ত্রাণ কার্যক্রমে যুবলীগ কোথাও বাধা সৃষ্টি করে নাই। করেছে প্রমাণ করতে পারলে সেই যুবলীগ কর্মীকে দল থেকে বহিষ্কার করা হবে। তবে প্রমাণ না করতে পারলে যুবলীগের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় যুবলীগ মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

ওমর ফারুক চৌধুরী বলেন, প্রাকৃতিক কিংবা যেকোন দুর্যোগে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই জনগণের পাশে দাঁড়ায়। বিএনপি বড় বড় কথা বলে, তারা কখনই জনগণের কথা ভাবে না। প্রাকৃতিক দুর্যোগের শিকার প্রত্যেককে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা পুনর্বাসন করবে।

তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কথায় নয়-কাজে বিশ্বাসী, বাংলাদেশের জনগণ তা জানে।

সভায় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরণ, মো. ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, যুগ্ম- সম্পাদক সুব্রত পাল, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, সুভাষ চন্দ্র হাওলাদার, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, জাকিয়া সুলতানা শেফালী, কার্যনির্বাহী সদস্য রওশন জামির রানা, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ফখরুলের গাড়িবহরে হামলা কোনো কর্মী জড়িত প্রমাণ হলে বহিষ্কার: যুবলীগ চেয়ারম্যান

আপডেট টাইম : ১১:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭