ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ান পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • ৪১২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান। কেনিংটন ওভালের ফাইনালে ভারত পাত্তায় পায়নি পাকিস্তানের কাছে। কোহিলিদের ১৫৮ রানে অলআউট করে দেয় সরফরাজ বাহিনী। ১৮০ রানের বিশাল ব্যবধানে টিম ইন্ডিয়াকে  বিশ্বক্রিকেটে ফের আলোচনায় ওঠে এসেছে পাকিস্তান।

মোহাম্মাদ আমিরের বোলিং তোপে রীতিমতো নাকাল হয়েছে ভারতের টপ অর্ডার। পাকিস্তানের কাছে কোনও পাত্তাই পায়নি ভারত। একে একে তিন জাদরেল ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন এ বোলার। রোহিত শর্মা (০), বিরাট কোহলি (৫) ও শিখর ধাওয়ান (২১)। ১/১, ৬/২ ও ৩৩/৩ এই হচ্ছে ভারতের উইকেট পতনের ধারাবাহিকতা আমিরের বলে।

৩৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নেমে মোহাম্মদ আমিরের বলে প্রথম ওভারেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। লেগ বিফোরের শিকার হন তিনি। এরপর আমিরের ব্যাক্তিগত ২য় ওভারে সাজঘরে ফিরেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সবশেষে আমিরের ব্যক্তিগত ৫ম ওভারে শরফরাজ আহমেদের হাতে ধরা পড়েন শেখর ধাওয়ান। ফেরার আগে ২২ রান সংগ্রহ করেন তিনি।

দলীয় ৫৪ রানে চতুর্থ ও পঞ্চম উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পরেছে ভারত। এ সময় হাসান আলীর বলে ইমাদ ওয়াসিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাহেন্দ্র সিং ধোনি। তার আগে একই রানে শাদাব খানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান যুবরাজ সিং।  এরপর আবারও ভারতীয় শিবিরে আঘাত হানেন শাদাব খান।  এবার তার বলে সরফরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন কেদার জাদব।

এর আগে রোববার ওভালে  বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ও আলোচিত দ্বৈরথে টসে জয়লাভ করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার আজহার আলী ও ফকর জামান। ওপেনিং জুটিতে আসে ১২৮ রান। এরপর ব্যক্তিগত ৫৯ রানে রানআউট হয়ে সাজঘরে ফেরেন আজহার আলী। তবে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ফকর জামান।

সেঞ্চুরির পর নিজের ইনিংস আর লম্বা করতে পারেননি। তিনি ১১৪ রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন। ৩টি ছয় ও ১২টি চারের মারে সাজানো ছিল তার ইনিংস। এরপর দ্রুতই ফিরে যান শোয়েব মালিক। তিনি ১২ রান করে ভুবনেশ্বর কুমারের বেল সাজঘরে ফেরেন।

বড় ইনিংস খেলার স্বপ্ন দেখালেও ৪৬ রান করে কেদার যাদবের বলে সাজঘরে ফেরেন বাবর আজম। শেষদিকে ব্যাট হাতে তাণ্ডব চালান মোহাম্মদ হাফিজ। তিনি ৩৭ বলে ৩ ছয় ও ৪টি চারের সাহায্যে ৫৭ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ইমাদ ওয়াসিম খেলেন হার না মানা ২৫ রানের ইনিংস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ান পাকিস্তান

আপডেট টাইম : ১০:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭