ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

রোজা রেখে জয় উদযাপন করেন মাশরাফিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৩৪৮ বার

কোনো পার্টি নয়, রমজানের রোজা রেখে জয় উদযাপন করে বাংলাদেশ ক্রিকেট দলের মুসলিম খেলোয়াড়রা। এমন তথ্যই দিলেন দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ। ওই জয়ে বাংলাদেশের সেমিফাইনালের উজ্জ্বল সম্ভবনা তৈরি হয়। পরের দিন ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হারলে কিংবা ম্যাচটি পরিত্যক্ত হলে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সমীকরণের সামনে ছিল। সেই ম্যাচ অস্ট্রেলিয়া হারে। এতে প্রথমবারের মতো আইসিসি বৈশ্বিক কোনো টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট কাটে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ‘ঐতিহাসিক’ জয়ের পর বাংলাদেশের খেলোয়াড় ড্রেসিং রুমে বড় কোনো উদযাপন করেনি। সবাই মিলে একসঙ্গে ‘আমরা করবো জয়’ গান গেয়ে উদযাপন করেন। এতটুকুতেই শেষ করে তারা। পরের দিন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল। সেদিন বাংলাদেশ দলের মুসলিম খেলোয়াড়রা রোজা রেখে নিজেদের জয় উদাপন করেন। বিষয়টি বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজেই জানালেন, ‘রমজান মাস চলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর শুক্রবার রাতে ছেলেরা কোনো পার্টি করেনি। ছেলেরা সবাই রোজা রেখেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ছাড়া ছেলেরা টুর্নামেন্টে খুবই ভাল খেলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

রোজা রেখে জয় উদযাপন করেন মাশরাফিরা

আপডেট টাইম : ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭