ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে ৫ মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭
  • ৪৪৬ বার

হাওর বার্তাঃশুল্ক আইনে কর ফাঁকির অভিযোগে আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে ৫ টি মামলা দায়ের করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

এই তিন মালিক হলেন গুলজার আহমেদ, দিলদার আহমেদ সেলিম ও আজাদ আহমেদ, যারা পরস্পর সহোদর। এদের মধ্যে দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে। বাকি দুই জনের বিরুদ্ধে একটি করে মামলা দায়ের করা হয়েছে।

গত ৪ জুন শুল্ক বিভাগ আপন জুয়েলার্সের ডিএনসিসি মার্কেট, উত্তরা, মৌচাক, সীমান্ত স্কয়ার ও সুবাস্তু ইনম শাখা থেকে প্রায় ১৫ মণ সোনা ও ৪২৭ গ্রাম ডায়মন্ড জব্দ করে বাংলাদেশ ব্যাংকে জমা দেয়। জব্দ করা সোনার কর পরিশোধের কাগজপত্র দেখাতে পারেনি আপন জুয়েলার্স কর্তৃপক্ষ। কর ফাঁকির অভিযোগ সীমান্ত স্কয়ার শাখা, মৌচাক শাখা ও উত্তরা শাখা মালিক দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

অপরদিকে,ডিএনসিসি মার্কেট শাখার মালিক আজাদ আহমেদ। সুবাস্তু ইনম শাখার মালিক গুলজার আহমেদ। এই দুই শাখা থেকে স্বর্ণ জব্দের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক একটি করে মামলা দায়ের হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মাঈনুল খান সাংবাদিকদের বলেন, শুল্ক আইনে কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ ১০ বার জরিমানা ও তার পণ্য সরকার আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত ঘোষণা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে ৫ মামলা

আপডেট টাইম : ০৩:৩২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭