ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সরকারি নিয়োগে দুর্নীতি হলে লিখিত অভিযোগ করুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫
  • ৫৬৩ বার

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কেউ দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ১৪তম ‘লেটস টক’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে আসা এক অংশগ্রহণকারীর প্রশ্নের জবাবে জয় বলেন,‘সরকারি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ পেলে আপনারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মন্ত্রীর অফিস, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর লিখিত অভিযোগ করবেন। আমরা দেখে প্রয়োজনীয় নেবো।’

প্রধানমন্ত্রীর ছেলে আরও বলেন, শুধু অভিযোগ করলেই হবে না, নাম দিয়ে অভিযোগ করতে হবে। শুধু বললে হবে না, এখানে এটা হচ্ছে। কে দ‍ুর্নীতি করছে তার নাম উল্লেখ করে অভিযোগ করতে হবে। তার বিরুদ্ধে আমরা তদন্ত করবো, তদন্তে প্রমাণ হলে অবশ্যই তার শাস্তি হবে।’

‘আওয়ামী লীগ সরকার দেশকে দুর্নীতিমুক্ত করতে চায়। এটা রাতারাতি হবে না, সময় লাগবে বলেও মন্তব্য করেন জয়।

‘সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোয় দ‍ুর্নীতি কমেছে’ মন্তব্য করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি কমার এটাও একটা কারণ, আমরা সরকারি বেতন চারগুণ বাড়িয়েছি। আগে একজন সরকারি কর্মকর্তার চলতে কষ্ট হতো। কারণ ৩০ বছর তার বেতন খুব একটা বাড়েনি।’

তিনি আরও বলেন, ‘বেতন যেহেতু চারগুণ বেড়েছে, এখন কর্মকর্তারাও ভালো আছেন। তাই আর ঘুষ নেওয়ার প্রয়োজন নেই। ঘুষ ছাড়াই তিনি সৎভাবে পরিবার-পরিজন নিয়ে চলতে পারেন। তাহলে তিনি কেন দ‍ুর্নীতি করবেন প্রশ্ন রাখেন জয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সরকারি নিয়োগে দুর্নীতি হলে লিখিত অভিযোগ করুন

আপডেট টাইম : ১০:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫