ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

ওয়াইফাইয়ের গতি বাড়ানোর উপায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
  • ৪৬৩ বার

বেশিরভাগ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তারবিহীন মডেম বা রাউটারের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। ওয়াইফাই ইন্টারনেট সেবাটি ইদানীং বেশ জনপ্রিয়। এবার এই ওয়াইফাইয়ে ইন্টারনেটের গতি বাড়ানোর কিছু কৌশল আলোকিত বাংলাদেশ পত্রিকার পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১. অনেকেই মনে করেন, ঘরের একটি কোনায় বা জানালার কাছে রাউটার রেখে দিলে নেটওয়ার্ক কাভারেজ বেশি পাওয়া যায়। কিন্তু বাস্তবে হয় এর উল্টোটা। আদতে ওয়াইফাইয়ের রেঞ্জ সীমিত হয়ে এটির সিগন্যাল সব দিকে ছড়িয়ে পড়ে। তাই বাড়ির সর্বত্র নেটওয়ার্ক কভারেজ পেতে রাউটার সবসময় ঘরের মাঝখানে উঁচু কোনো স্থানে রাখা ভালো। ২. কারও কাছ থেকে প্রাইমারি পাসওয়ার্ডটি গোপন রাখতে চাইলে সিলেক্ট করতে পারেন গেস্ট নেটওয়ার্ক অপশনটি। এটি আপনাকে নতুন একটি পাসওয়ার্ড সেট করতে বলবে। এর পাশাপাশি এতে ব্যবহারকারীদের সংখ্যা নির্ধারণ করে দেয়ারও সুযোগ রাখা হয়েছে। ৩. অ্যাপার্টমেন্ট ছাড়া পুরো একটি বাড়িতে সাধারণত ওয়াইফাইয়ের নেটওয়ার্ক পাওয়া যায় না। এই সমস্যা সমাধানে কাজে দেবে ‘রিপিটার’। স্বল্পমূল্যের এই যন্ত্রটি রাউটার থেকে ওয়াইফাই সিগন্যাল নিয়ে শক্তিশালী কভারেজ স্থাপন করে। আলাদাভাবে কিনতে না চাইলে ঘরে থাকা পুরনো রাউটারকেই রিপিটার বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে সেটিংসে গিয়ে কনফিগারেশনে কিছু পরিবর্তন আনতে হবে। রিপিটার কানেক্ট করতে রাউটারে থাকা ওয়াইফাই প্রোটেক্টেড সেটআপ (ডব্লুউপিএস) অপশনটি সিলেক্ট করে রিপিটারে থাকা ডব্লুউপিএস বাটনটি চাপতে হবে। ব্যস, এক মিনিটের মধ্যেই কানেক্ট হয়ে যাবে রিপিটার।
৪. বছরের পর বছর ধরে একই পাসওয়ার্ড ব্যবহার করলে ওয়াইফাইয়ের গতি কমে যাওয়ার চান্স থাকে। আপনার অজান্তেই হয়তো পাড়া-প্রতিবেশী বা কাছের কেউ ব্যবহার করছে পুরনো সেই পাসওয়ার্ড। এতে একদিকে ওয়াইফায়ের গতি যেমন কমে যাচ্ছে, তেমনি দ্রুত শেষ হয়ে যাচ্ছে প্রতি মাসে কেনা ডাটার পরিমাণ। তাই প্রতি ৬ মাসে একবার করে পাসওয়ার্ড বদল করলেই ফিরে পাবেন ওয়াইফাইয়ের সেই প্রথম দিককার গতি। সূত্র : টেকওয়ার্ল্ড ডটকম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

ওয়াইফাইয়ের গতি বাড়ানোর উপায়

আপডেট টাইম : ১১:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭