ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

সবচেয়ে পাতলা কনভার্টেবল ল্যাপটপ উন্মোচন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭
  • ৫০৯ বার

বিশ্বের সবচেয়ে পাতলা কনভার্টেবল ল্যাপটপ এনেছে আসুস। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাইওয়ানিজ প্রতিষ্ঠান আসুস তাদের এই নতুন ল্যাপটপ ‘জেনবুক ফ্লিপ এস’ উন্মোচন করেছে।

আসুসের নতুন এই ‘টু-ইন-ওয়ান’ সুবিধার ল্যাপটপটিকে ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করা যাবে। এর স্ক্রিন ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। জেনবুক ফ্লিপ এস মাত্র ১০.৯ মিলিমিটার পাতলা। এটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপের রেকর্ডের অধিকারী।

তুলনা করলে এর বিপরীতে রয়েছে এইচপির স্পেক্টর এক্স৩৬০ (১৩.৮ মিলিমিটার) ও অ্যাপল ম্যাকবুক এয়ার (১৭ মিলিমিটার)।

১৩.৩ ইঞ্চি স্ক্রিনের জেনবুক ফ্লিপ এস কনভার্টেবল ল্যাপটপটির ওজন মাত্র ১.১ কেজি, যা এইচপির স্পেক্টর এক্স৩৬০ ও অ্যাপলের ম্যাকবুক এয়ার ল্যাপটপ থেকেও হালকা। ল্যাপটপটিতে রয়েছে সপ্তম প্রজন্মের ইন্টেল কোর আই-সেভেন ৭৫০০ইউ প্রসেসর, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ১ টেরাবাইট পিসিআইই এসএসডি স্টোরেজ, ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সেন্সর, ৪কে ডিসপ্লে, স্টাইলাশ পেন সাপোর্ট প্রভৃতি অত্যাধুনিক ফিচার। এছাড়াও এটি উইন্ডোজ হ্যালো সিকিউরিটি ফিচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ইউএসবি-সি পোর্ট ছাড়াও রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা। ১১.৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধার আসুস জেনবুক ফ্লিপ এস ল্যাপটপটি মাত্র ৪৯ মিনিট চার্জে ৬০ শতাংশ চার্জ হয়ে ৭ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম।

আসুসের নতুন এই ‘জেনবুক ফ্লিপ এস’ ল্যাপটপের দাম শুরু হয়েছে ১ হাজার ৯৯ ডলার থেকে। সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।

তথ্যসূত্র : ম্যাশঅ্যাবল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

সবচেয়ে পাতলা কনভার্টেবল ল্যাপটপ উন্মোচন

আপডেট টাইম : ১১:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭