ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ধর্ষক’ সাফাতকে নিয়মিত জেলে যত টাকা পাঠাচ্ছেন দিলদার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০১৭
  • ৫৬৬ বার

আপন জুয়েলার্সের মালিক ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদ বলেছেন, আমার সন্তান যদি অপরাধ করে, তাহলে অবশ্যই আমি তার শাস্তি চাই। আদালত যা সিদ্ধান্ত নেবে তাই মাথা পেতে নেব। কিন্তু দীর্ঘ ৪০ বছর ধরে আমি সুনামের সঙ্গে ব্যবসা করছি। আমার স্বর্ণ অবৈধ হলে দেশে কারো স্বর্ণই বৈধ নয়। তবে তিনি প্রতি সপ্তাহে খরচের জন্য কারাগারে ৩০ হাজার করে টাকা পাঠাচ্ছেন সাফাতকে। সেই টাকা দিয়ে সাফাত কারাগারের ক্যান্টিন থেকে ভালো মানের খাবার কিনে খাচ্ছেন বলেও জানিয়েছে কারা কর্তৃপক্ষ সূত্র।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে কাকরাইলের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে তাদের জিজ্ঞাসাবাদ শুরুর আগে তিনি গণমাধ্যমে দিলদার আহমেদ এসব কথা বলেন।

কাগজপত্র কেন দেখাতে পারছেন না এমন প্রশ্নে তিনি বলেন, দীর্ঘ ৪০ বছরের ব্যবসা। সব কাগজপত্র তো সংগ্রহ করে রাখতে পারিনি। তাছাড়া পুরনো কিছু কারিগর ছিল, যারা চাকরি ছেড়ে চলে গেছেন। তাই তাৎক্ষণিকভাবে তো সব কাগজপত্র দেখানো সম্ভব না, একটু সময় লাগবে। এ জন্য সরকারের ও শুল্ক গোয়েন্দাদের সহযোগিতা দরকার।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, অবৈধভাবে স্বর্ণ ও হীরা মজুদ রাখার ব্যাখ্যা দিতেই তাদের শুল্ক গোয়েন্দা কার্যালয়ে ডাকা হয়েছে।

শুল্ক গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত রয়েছেন আপন জুয়েলার্সের তিন মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ, আজাদ আহমেদ ও তাদের আইনজীবী আক্তার ফরজাদ জামান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ধর্ষক’ সাফাতকে নিয়মিত জেলে যত টাকা পাঠাচ্ছেন দিলদার

আপডেট টাইম : ১১:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০১৭