ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

হাওরে মাছের সঙ্গে এবার হাঁসও মরছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • ৩৬৬ বার

সিলেটে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসলহানির পর হাওরের বদ্ধ পানিতে কাঁচা ধানগাছ পঁচে মাছ মারা যাওয়ার পর এবার হাঁসও মারা যাচ্ছে।

মৎস্য বিভাগ বিষক্রিয়ায় এই মরা মাছ না খাওয়ার জন্য মাইকিং করলে হাওরের মাছ খেয়ে হাঁস মারা যাচ্ছে। এ ঘটনা সিলেটের হাকালুকি হাওরে ঘটেছে। স্থানীয়রা বলছে, দূষিত মরা মাছ খেয়ে হাঁস মারা যাচ্ছে। এতে হাঁসের খামারিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জ ও মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরের পাশের অনেক মানুষের জীবিকা হাওরে হাঁস পালনের ওপর নির্ভরশীল। হাওরে বিচরণ করা এমন শত শত হাঁস মরে ভেসে উঠছে।

কুলাউড়া উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. সাইফুদ্দিন জানান, হাঁসের মড়ক প্রতিরোধে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওরে চিকিৎসক টিম হাঁসের মধ্যে ভ্যাকসিনসহ ওষুধ প্রদানের কাজ শুরু করেছে। পাশাপাশি পানিতে হাঁস না ছাড়ার জন্য খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে হাকালুকিতে মাছ মরা বন্ধে মৎস্য অফিসের উদ্যোগে চুন ও ওষুধ ছেটানোর কাজ অব্যাহত রাখা হয়েছে। হাওরবাসীরা জানায়, গত শনিবার রাতে কালবৈশাখীর পর বাতাসের সঙ্গে অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তিন-চারদিন থেকে ব্যাপকহারে মাছের মড়কের পাশাপাশি হাঁসের মড়কও দেখা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

হাওরে মাছের সঙ্গে এবার হাঁসও মরছে

আপডেট টাইম : ১০:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭