ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম ‘এমপিপুত্র রনির গুলিতেই জোড়া খুন’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫
  • ৬৩৫ বার

মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি পিনু খানের পুত্র বখতিয়ার আলম রনির পিস্তল থেকে ছোঁড়া গুলিতেই রাজধানীর নিউ ইস্কাটনের জোড়া খুনের ঘটনা ঘটেছে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

বস্তুগত তথ্য ও পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি অনুযায়ী বিষয়টি প্রমাণিত হয়েছে বলে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মনিরুল ইসলাম বলেন, ‘রনি আমাদের কাছে গুলি করার বিষয়টি স্বীকার করলেও ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিতে রাজি হয়নি। তবে মামলাটি ওয়েল ডিটেকটেড হওয়ায় আদালতে মামলাটি প্রমাণ করতে কোনো অসুবিধা হবে না। কারণ ব্যালাস্টিক রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শী জবানবন্দীসহ পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রনি চার দফায় ১৪ দিনের মতো রিমান্ডে রয়েছে। রনি যদি স্বেচ্ছায় জবানবন্দী দিতে চায় তাহলে তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে রনির এলোপাতাড়ি গুলিতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। গত ২৪ মে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)। তদন্তভার পাওয়ার পর ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম ‘এমপিপুত্র রনির গুলিতেই জোড়া খুন’

আপডেট টাইম : ০৪:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫