ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মুসা বিন শমসেরের বিলাস বহুল গাড়ি জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • ৩৯৯ বার

বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের একটি বিলাস বহুল গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার বিকেলে ধানমন্ডি থেকে রেঞ্জ রোভারের গাড়িটি জব্দ করা হয়। নাটকীয়তার এক পর্যায়ে তা জব্দ হয়। এর আগে মুসার গুলশানের বাড়িতে গাড়িটি রাখার কথা নিশ্চিত হওয়ার পর অভিযানে নামে ওই বিভাগ। এরপর গাড়িটি সরিয়ে ফেলা হয়েছিল বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, শুল্ক ফাঁকি দিয়ে আনার পর চালানো হচ্ছিল। বিষয়টি কর্তৃপক্ষের গোচরে আসার পর গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে বদলে ফেলা হয় রঙ। কিন্তু তাতেও রক্ষা পেলো না। অবৈধ গাড়িটি জমা দিতে সকাল ৮টায় নোটিশ দেয়া হয়। সকালে গুলশান ২ এর ১০৪ নম্বর রোডে মুসার বাড়িতে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। কিন্তু পরে গুলশানের বাসা থেকে তা সরিয়ে ফেলা হয়। গাড়িটিতে করে সকালে এক নাতিকে ধানমন্ডির স্কুলে পাঠান মুসা। দুপুরে শুল্ক গোয়েন্দারা বাড়িতে অভিযান চালানোর পর গাড়িটি আর বাড়িতে আনা হয়নি। নাতিকে অন্য একটি গাড়িতে করে বাসায় আনা হয়। পরে ধানমন্ডির ৬ নম্বর সড়কের ৫১ নম্বর বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়। নথিপত্রে গাড়িটির রং সাদা হলেও উদ্ধার করা হয়েছে কালো রঙে।
জানা যায়, কাগজপত্রে ২০১১ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসের বিল অব এন্ট্রি ১০৪৫৯১১ এ আনার পর ১৩০ ভাগ শুল্ক দিয়ে ভোলা জেলা থেকে রেজিষ্ট্রেশন করা হয়। কাস্টম হাউসের নথি যাচাই করে এই বিল অব এন্ট্রি ভুয়া হিসেবে প্রমাণ পাওয়া যায়। গাড়িটি পাবনার ফারুকুজ্জামান নামে এক ব্যক্তির নামে ভোলার বিআরটিএ কার্যালয় নিবন্ধন নেয়া হয় বলে থেকে শুল্ক গোয়েন্দাদের জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মুসা বিন শমসেরের বিলাস বহুল গাড়ি জব্দ

আপডেট টাইম : ১১:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭