ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ইলিশ ধরা নিষিদ্ধের সময় ৪ দিন বাড়ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫
  • ৮১৩ বার

প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধের সময় ১১ দিন থেকে বেড়ে ১৫ দিন করা হচ্ছে। ১৯৮৫ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ বিধি (প্রটেকশন এ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫) সংশোধন করে ৪ দিন বাড়ানো হচ্ছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, চন্দ্র মাসের ভিত্তিতে প্রধান প্রজনন মৌসুম ধরে প্রতি বছর আশ্বিনী প্রথম চাঁদের পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের পাঁচ দিন করে মোট ১১ দিন ইলিশ ধরা বন্ধ থাকে।

ইলিশ ধরা নিষিদ্ধের সময় ১৫ দিন করে বিধির প্রস্তাবিত সংশোধন বিষয়ে গত বৃহস্পতিবার একটি আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব শেলীনা আফরোজা স্বাক্ষরিত আদেশে প্রস্তাবিত সংশোধনী সম্পর্কে কারো কোনো আপত্তি বা পরামর্শ থাকলে আগামী ২ মাসের মধ্যে লিখিতভাবে পাঠানোর অনুরোধ জানানো হয়।

গত বছর ৫ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ ছিল। এ সময়ে ইলিশ ধরা ও বিক্রির পাশাপাশি সরবরাহ ও মজুদও নিষিদ্ধ থাকে। এ আদেশ অমান্য করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত করে অভিযুক্তদের এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা গুনতে হয়। তবে এর পরে প্রত্যেকবার অপরাধের জন্য দ্বিগুণ হারে শাস্তি ভোগ করতে হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ইলিশ ধরা নিষিদ্ধের সময় ৪ দিন বাড়ছে

আপডেট টাইম : ০৫:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫