ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৮ গোলের রোমাঞ্চে ফাইনাল-ভাগ্য রিয়ালেরই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ১২৪ বার
প্রথমার্থে ১-১ সমতা। ৭১ মিনিটে ডাভিড আলাবার আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। ৮০ মিনিটে সেই ব্যবধান হয় ৩-১। এক সময় যখন মনে হচ্ছিল রিয়ালের মাদ্রিদের হার খুবই সন্নিকটে, তখন লস ব্লাঙ্কোদের ম্যাচে ফেরায় বেলিংহাম।

চার মিনিট পর চুঁয়োমেনি গোল করলে ম্যাচে দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় রিয়াল। অতিরিরিক্ত সময়ে সোসিয়েদাদ আরেক গোল করলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। রোমাঞ্চে ঠাসা লড়াইয়ের ১১৫ মিনিটে দারুণ হেডে গোল করে রিয়ালকে ফাইনালে তুলেন অ্যান্তনিও রুডিগারসান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে কোপা দেল রের সেমিফাইনালের ফিরতি লেগে ৪-৪ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ।

ফলে প্রথম লেগের ১-০ গোলে জয়ের সুবাদে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল।পুরো মাচে বল দখলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ গোলের জন্য ২৬টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। ভিনিসিয়ুস আর এনদ্রিক আরো কিছু সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচ অতিরিক্ত সময়ে যেত না। অন্যদিকে, রিয়াল সোসিয়েদাদ ১১টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে এবং ৪টি গোল হয়।

১৬ মিনিটে দুর্দান্ত এক প্রতি-আক্রমণে লক্ষ্যে প্রথম শট নিয়েই গোল করে এগিয়ে যায় সোসিয়েদাদ। ৩০ মিনিটে এনদ্রিক গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

৬৫ মিনিটে এনদ্রিকের বদলি নামেন এমবাপ্পে। ৭১ মিনিটে আলাবার আত্মঘাতী আবারও পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ।

৮০ মিনিটে আলাবার গায়ে লেগে সোসিয়েদাদের আরেকটি গোল হয়। ফাইনালের সুবাসও পেতে শুরু করে সোসিয়েদাদ।৮২ মিনিটে বেলিংহাম গোল করে ব্যবধান কমানোর চার মিনিট পর চুঁয়েমেনি গোল করে সমতা ফেরান। যোগ করা সময়ে ওইয়ারজাবাল গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান।

অতিরিক্ত সময়ে হয় নাটকের চূড়ান্ত মঞ্চ। ১১৫ মিনিটে দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে ব্যবধান গড়ে দেয় রিয়াল। আর্দা গুলেরের কর্নারে হেডে ঠিকানা খুঁজে নেন রুডিগার।

ফাইনালে  বার্সেলোনা অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে কার্লো আনচেলোত্তির দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

৮ গোলের রোমাঞ্চে ফাইনাল-ভাগ্য রিয়ালেরই

আপডেট টাইম : ১০:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫