ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পচা মাংস বিক্রি করছে সুপারশপ স্বপ্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • ৩৮৯ বার

পচা মাংস বিক্রির অভিযোগ উঠেছে চেইন সুপারশপ স্বপ্নের বিরুদ্ধে। দুর্গন্ধযুক্ত পচা মাংস বিক্রির দায়ে সুপার শপ স্বপ্নকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। সিলেট নগরীর জিন্দাবাজারর শাখায় পচা মাংস বিক্রির ঘটনাটি ঘটে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, রোববার সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ স্বাক্ষরিত এক আদেশে এ জরিমানা করে।

জানা গেছে, গত ১২ নভেম্বর সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক তারেক ইসলাম স্বপ্ন`র জিন্দাবাজার শাখা থেকে মুরগির মাংস কেনেন। বাসায় নেয়ার পর তিনি দেখতে পান মাংস পচা এবং দুর্গন্ধযুক্ত। ওইদিন রাতেই তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সিলেট বিভাগীয় কার্যালয়ে প্রতিকার চেয়ে আবেদন করেন।

তদন্ত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সিলেট বিভাগীয় কার্যালয় এ ঘটনার সত্যতা পায় এবং স্বপ্ন কর্তৃপক্ষ তাদের বক্তব্যে উক্ত অভিযোগ স্বীকার করে।

অভিযুক্ত ঘটনা স্বীকার করায় এবং অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় স্বপ্ন-জিন্দাবাজার শাখাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পচা মাংস বিক্রি করছে সুপারশপ স্বপ্ন

আপডেট টাইম : ১২:০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭