ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কারাগারে আরাফাত সানি-নাসরিনের গোপন বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
  • ৪৩১ বার

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির কথিত স্ত্রী নাসরিন সুলতানার সঙ্গে কারাগারে বৈঠক হয়েছে। মিডিয়াকে এড়িয়ে এমনকি আইনজীবীরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন না। সানির বিরুদ্ধে পর পর নাসরিনের করা তিনটি মামলা মামলায় এখনও কারাগারে সানি। তবে এখন দুজনই মীমাংসার পথে এগোচ্ছেন। এমনটাই পূর্বপশ্চিমকে বুধবার সকালে নিশ্চিত করেছে কেরানিগঞ্জের কারাগারে কারাগারের একজন ডেপুটি জেল সুপার পদমর্যাদার কর্মকর্তা।

এদিকে, আরাফাত সানির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সানি কারাগার থেকে বের হলেই দুজন বসে ঠিক করবেন কীভাবে মীমাংসা হবে। এ নিয়ে মঙ্গলবার কারাগারে দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথাও হয়েছে।

এর আগে দুই পরিবারের মধ্যে মীমাংসার জন্য কয়েক দফা বৈঠক হয়েছিল। কিন্তু কোনো ফল হয়নি। পরে সানির অনুরোধে মঙ্গলবার কারাগারে দেখা করতে যান নাসরিন। সেখানে তাদের মীমাংসার কথা হয়েছে। সানি নাসরিনকে বলেন, আমাকে এখান থেকে বের কর। পরে দুজন বসে ঠিক করবো কীভাবে মীমাংসা করা যায়।

নাসরিন সুলতানা বলেন, সানির অনুরোধে মঙ্গলবার কারাগারে দেখা করতে যাই। সেখানে মীমাংসার বিষয়ে দীর্ঘক্ষণ কথা হয়। আশা করছি দ্রুতই মীমাংসা হবে।

এর আগে রোববার আরাফাত সানিকে ঢাকা সিএমএম আদালতে হাজির করা হয়। সে সময় আরাফাত সানি বলেন, আর কতদিন এভাবে থাকবো। মামলা নিয়ে কিছু একটা করতে হবে নাসরিনের সঙ্গে।

এরও আগে সানি ও নাসরিনের আইনজীবী বলেন, মীমাংসা হলেই কেবল জামিন পাবেন আরাফাত সানি।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে আরাফাত সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

কারাগারে আরাফাত সানি-নাসরিনের গোপন বৈঠক

আপডেট টাইম : ১১:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭