ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কিশোরগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তারের জেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • ৩৪২ বার

কিশোরগঞ্জে এমবিবিএস ডাক্তার পরিচয়দানকারী সুমন দাস (৩৮) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল তাকে এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত সুমন দাস সুনামগঞ্জ উপজেলার মাইজবাড়ি নবীনগর এলাকার মৃত সুরেশ চন্দ্র দাসের ছেলে।
জানা যায়, গত তিনদিন ধরে কিশোরগঞ্জ শহরের আল মোবারক হোটেলে অবস্থান নিয়ে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে টেলিফোনে ও পরিচিতজনদের মাধ্যমে রোগী সংগ্রহ করে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এছাড়া পাশাপাশি একটি রোগ নির্ণয়কারী মেশিন বিক্রির কথা বলে আসছিলেন।

এজন্য পূর্ব পরিচিত দুই একজনের মাধ্যমে বিভিন্ন বয়সী ছেলে মেয়েদেরকে হোটেলে এনে মেশিনটি বিক্রির জন্য নিয়োগ দেয়ার কথাও বলেন।

স্থানীয় কয়েকজনের সন্দেহ হলে অনেকে রোগী সেজে হোটেলে তার কাছে গেলে সে নিজেকে এমবিবিএস ডাক্তার এবং একবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে আরেকবার ঢাকা থেকে এমবিবিএস পাস করেছেন বলে জানান।
বিষয়টি জেলার সিভিল সার্জন, ডেপুটি সিভিল সার্জন এবং অতিরিক্ত জেলা প্রশাসককে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে এর সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল সুমন দাসের সনদ দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। পরে তাকে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা মোতাবেক এক বৎসর বিনাশ্রম কারাদণ্ড দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কিশোরগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তারের জেল

আপডেট টাইম : ১২:১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭