ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

ক্রিকেটারদের নারী কেলেঙ্কারি বিষয়ে মুখ খুললেন বিসিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
  • ৩৬৬ বার

ক্রিকেটার আরাফাত সানির নারী কেলেঙ্কারির ঘটনায় তোলপাড় ক্রিকেট পাড়া। রুবেল, শাহাদাত, সাব্বির ও আল-আমিনের পর সানিকে নিয়ে এমন বিতর্ক, অপ্রস্তুত করেছে ক্রিকেট বোদ্ধাদেরও।

ভবিষ্যতে ক্রিকেটারদের ঘিরে এ ধরনের বিতর্ক এড়াতে বিসিবি’র আচরণবিধিতে আরো কঠোর হওয়া উচিত বলে মনে করেন তারা।

তুমুল জনপ্রিয়তার স্রোতে নিজেদের ক্যারিয়ারে কালির দাগ ফেলছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। নারী নির্যাতন মামলায় রুবেলের কারাদণ্ড, শাহাদাতের গৃহকর্মী নির্যাতনের ঘটনা, বিপিএলে সাব্বির ও আল-আমিনের নারী কেলেঙ্কারিতে জরিমানা, আর সবশেষ তথ্য প্রযুক্তি

ও যৌতুক বিরোধী আইনে আরাফাত সানির রিমান্ড।

এমন সব ঘটনায় প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদের ব্যক্তিত্ব। নৈতিকতা বহির্ভূত কার্যক্রমে আদালতের চৌকাঠ মাড়াচ্ছেন ক্রিকেটাররা। এতে করে বিশ্ব ক্রিকেটে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির।

বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেন, ‘এমন নয় যে, তারা বয়স ভিত্তিক দলগুলোর খেলোয়াড় বা অবুঝ ছেলে। তারা ভালোভাবেই বোঝে এবং মোটামুটিভাবে সবাই ম্যাচিউরড।

আট দশ বছর ধরে খেলছে তারা। সেভাবেই চলাফেরা করা উচিৎ। জাতীয় দলের এমনকি বাংলাদেশের তারা প্রতিনিধিত্ব করে ফরে এক্ষেত্রে তাদের অনেক সতর্ক হতে হবে।’

দেশের ক্রিকেটে যেন ক্যানসারের মতো হয়ে উঠছে এমন সব বিতর্ক। সামাজিক দৃষ্টিকোণ থেকেও যেটির আছে নেতিবাচক প্রভাব। বিসিবির আচরণবিধিতে তাই আরো কঠোর হবার তাগিদ বিশ্লেষকদের।

একটু একটু করে এগোচ্ছে বাংলাদেশের ক্রিকেট। মাঠের খেলায় উন্নতির সঙ্গে বাড়ছে ক্রিকেটারদের কদর আর তারকা খ্যাতি। বলা হয়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গে বাড়ে দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা।

আর ক্রিকেটারদের এমন মোহ আর বিগড়ে যাওয়া থেকে প্রতিহত করতে এখনই সতর্ক না হলে, ভবিষ্যতে অবস্থার আরো অবনতি হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ক্রিকেটারদের নারী কেলেঙ্কারি বিষয়ে মুখ খুললেন বিসিবি

আপডেট টাইম : ১২:০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭