ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

ক্রিকেটারদের নারী কেলেঙ্কারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
  • ৪৩৪ বার

ক্রিকেটই বাংলাদেশকে নতুন করে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দিয়েছে। বিশ্বের বাঘা বাঘা দলকে যখন টাইগার বাহিনী মাঠে নাস্তানাবুদ করছে, তথনই ব্যক্তিগত কেলেঙ্কারিতে জেল পর্যন্ত খাটতে হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের। নারীর প্রতি ভালোবাসা থেকে পরবর্তীতে কেলেঙ্কারিতে রূপ নেওয়ায় আলোচনা, সমালোচনার ঝড়ও উঠেছে বহুবার। এবার সেই কেলেঙ্কারিতে যোগ দিয়েছেন বাহাতি স্পিনার আরাফাত সানি। সাবেক স্ত্রীর নগ্ন ছবি দিয়ে ফেক ফেসবুক আইডি ব্যবহার করার অপরাধে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার হয়েছেন।

দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত নারী কেলেঙ্কারির জন্ম দিয়েছিলেন পেসার রুবেল হোসেন। উঠতি অভিনেত্রী ও মডেল নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ হলেও জেল খাটতে হয়েছে রুবেল হোসেনকে। যদিও হ্যাপি বর্তমানে ধর্মানুরাগী হয়ে জীবনযাপন করছেন। রুবেলও বিয়ে করে খেলায় মন দিয়েছেন।

বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার ও টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। তাকে ঘিরেও রয়েছে গুঞ্জন। টিভি অভিনেত্রী সাদিয়া জাহানা প্রভার সঙ্গে তার সম্পর্ক ছিল বলে জোর আলোচনা ছিল সর্বমহলে।

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপির বিরুদ্ধেও নারী সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সাবেক এই ওপেনার ৪টি বিয়ে করেছেন। অনেকের ধারণা একাধিক নারীসঙ্গের কারণেই নিজের অপার ক্রিকেটীয় সম্ভাবনাকে ঠিকমতো কাজেও লাগাতে পারেননি তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

ক্রিকেটারদের নারী কেলেঙ্কারি

আপডেট টাইম : ১১:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭