ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুকের ৫ বছর জেল, ১ কোটি ২৩ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
  • ৪৩৯ বার

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ কোটি ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার ৪নং বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

পরে আসামির আইনজীবী আবদুর রশিদ জানান, আসামি আদালত থেকে জামিন নিয়েছিলেন। দুদক আইন-২০০৪ এর ২৬(২) ধারায় দায়ের করা মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত আসামিকে খালাস দিয়েছেন। কিন্তু ২৭ (১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ দণ্ড দিয়েছেন।

রায় শেষে বিচারক ওমর ফারুককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ এপ্রিল সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার, রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও রেলের নিরাপত্তা বাহিনীর কমাড্যান্ট এনামুল হক আটক হন।

এ সময় তাদের কাছ থেকে ৭০ লাখ টাকা উদ্ধার করা হয়, যা নিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের ঘটনায় একই বছরের ১৪ আগস্ট রমনা থানায় দুদকের উপপরিচালক রাশেদুর রেজা বাদী হয়ে মামলা করেন।

পরে এ ঘটনায় বাদীই তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুকের ৫ বছর জেল, ১ কোটি ২৩ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৮:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭