ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে দলীয় ভূমিকা প্রথমে নৈতিক সমর্থন, পরে সরাসরি রাজপথে নামে বিএনপি কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন জুলাই শহীদ পরিবার-আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজের উদ্বোধন কবে, জানালেন গৃহায়ন প্রতিমন্ত্রী ৭১-এর মতো ২৪ যেন হারিয়ে না যায়: জামায়াত আমির জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে চলতো শেখ হাসিনার শেষ মুহূর্তের যোগাযোগ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়

নিজেদের মধ্যে সংলাপের পরামর্শ রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭
  • ৪৯১ বার

গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন‌্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সংলাপ করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার ইসি গঠন নিয়ে বঙ্গভবনে খেলাফত মজলিস ও জমিয়তে উলামা-ই ইসলাম বাংলাদেশের সঙ্গে আলোচনায় তিনি এই পরামর্শ দেন।
রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, গণতন্ত্রের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। আর এ জন্য সরকারের পাশাপাশি দেশের সব রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং সক্রিয় ভূমিকা রাখতে হবে।
আবদুল হামিদ আরো বলেন, আলোচনা বা সংলাপ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য কমাতে পারে। তাই দলগুলোকেই সেই পরিবেশ সৃষ্টি করতে হবে এবং নিজেদের মধ্যে আলোচনা করতে হবে।
কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ইসির সময় শেষ হচ্ছে। তাই নতুন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন আবদুল হামিদ।
দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পরস্পরবিরোধী অবস্থানের মধ্যে রাষ্ট্রপতি বরাবরই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছেন। তাদের সহিষ্ণুতার সংস্কৃতি চর্চার উপরও জোর দিয়ে আসছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে দলীয় ভূমিকা প্রথমে নৈতিক সমর্থন, পরে সরাসরি রাজপথে নামে বিএনপি

নিজেদের মধ্যে সংলাপের পরামর্শ রাষ্ট্রপতির

আপডেট টাইম : ১১:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭