ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

তরুণীকে যৌন হেনস্থা, বাঁচালেন গায়ক আতিফ আসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭
  • ৪২৩ বার

অনুষ্ঠান চলাকালীন দর্শক আসনে যৌন হেনস্থার শিকার হতে হচ্ছিল এক তরুণীকে। দেখতে পেয়ে গান থামিয়ে দিলেন আতিফ আসলাম। দর্শক আসনের সামনে গিয়ে হেনাস্থাকারীদের হাত থেকে উদ্ধার করলেন নির্য়াতিতাকে। পাকিস্তানের জিও নিউজ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও।

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী তথা বন্দর শহর করাচিতে শনিবার আতিফ আসলামের অনুষ্ঠান ছিল। ‘করাচি ইট ২০১৭’ অনুষ্ঠানে এ বছর অন্যতম প্রধান শিল্পী ছিলেন আতিফ। ভারত-পাকিস্তান দু’দেশেই সমান জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। আতিফের অনুষ্ঠান উপলক্ষে জমজমাট ছিল এরিনা।

পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, এরিনার একেবারে সামনের সারিতে দাঁড়িয়েই একটি মেয়েকে হেনস্থা করছিল এক দল তরুণ। আতিফ নিজের পারফর্ম্যান্সের মাঝেই বিষয়টি লক্ষ্য করেন। তার পর আচমকা গান থামিয়ে দেন তিনি। মিউজিকও বন্ধ করে দিতে বলেন। তার পর এগিয়ে যান মঞ্চের সামনে। কয়েকজন তরুণের দিকে আঙুল তুলে আতিফ প্রশ্ন করেন, ‘‘জীবনে কখনও মেয়েদের দেখনি তোমরা?’’ আতিফ নাকি ওই যুবকদের আরও বলেন, ‘‘এখানে আজ তোমাদের মা বা বোনও থাকতে পারতেন।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

তরুণীকে যৌন হেনস্থা, বাঁচালেন গায়ক আতিফ আসলাম

আপডেট টাইম : ১২:২৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭