ঢাকার আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমণির হাতে হেনস্তার শিকার হয়েছিলেন আগামীর সময়’র সাংবাদিক সিয়াম হোসেন। পরীমণি হাতে খামচি দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন তিনি।
আজ রোববার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে টিটেনাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন সিয়াম হোসেন।
এ বিষয়ে সিয়াম বলেন, ‘আম্মু চেকাপ করাতে বলেছিলেন। মেডিকেলে এসে চিকিৎসককে সব কিছু খুলে বলি। টিটেনাস নামে একটা ভ্যাকসিন দিতে বলল। বললাম, “দুই দিন হয়ে গেছে, এখন ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে কি না।” পরে কিছু ওষুধ দিয়েছে এবং ভ্যাকসিন দিয়েছে।’
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর আদালতে একটি সংবাদ কাভার করতে গিয়ে পরীমণির সঙ্গে ওই সাংবাদিকের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে সাংবাদিককে খামচি দেন পরীমণি। একই দিন আরেক সাংবাদিককে হয়রানি করেন পরিমণি।
Reporter Name 























