মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতাভুক্ত তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের কমিটির বৈঠক আগামী ৫ অক্টোবর সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে। বৈঠকে তিন দেশের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।
রোববার ৪ অক্টোবর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বৈঠকে আঞ্চলিক সাম্প্রতিক পরিস্থিতি এবং জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু এতে অংশ নেবেন।
বৈঠকে সৌদি আরব ও পাকিস্তানের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
এর আগে শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ইরান ইয়েমেনের হুথিদের সঙ্গে রাজনৈতিকভাবে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। সম্প্রতি হুথিদের হামলার পর তেহরান এই উদ্যোগের প্রস্তাব দেয়। রিয়াদের বৈঠকে বিষয়টি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে রোববার সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকারের নেতা ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পুনর্দখলের লক্ষ্যেই এই অভিযান শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে।
Reporter Name 
























