ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ শাহজালাল মাজারের দানবাক্সে ৩৫ দিনে মিললো ৮৮ লাখ টাকা আসিফের গাড়িতে গুলি: সিসিটিভি ফুটেজ ও হামলাকারী সম্পর্কে যা জানালো পুলিশ মুসলিমবিদ্বেষের বিরুদ্ধে সরব সাবেক মার্কিন প্রেসিডেন্ট কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে রুম ভাড়া, কঠোর আইনি ব্যবস্থা একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন: রাশেদ খাঁন পদত্যাগের প্রশ্ন হেসে উড়িয়ে দিলেন ইনফান্তিনো রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৫৬ বার

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে নিউইয়র্কে অবস্থান করার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার ছবি প্রকাশ করা হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে ছবিটি প্রকাশ করা হয়।

গত ২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী প্রেসসচিব কে এম নাজমুল হক। তিনি সংবাদমাধ্যমকে বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের কোনো ফটোগ্রাফার ছিলেন না। এ কারণে ছবি পেতে কিছুটা সময় লেগেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

আপডেট টাইম : ০১:১৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬