ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বস্ত্র অধিদপ্তরে অনিয়মের অভিযোগ সাবেক ডিজি দিলীপ কুমার সাহার আমলের নথি তলব করেছে দুদক বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে প্রেসিডেন্টের শোক গুগলের নতুন এআই মডেল জেমিনি ৪ আর্গন উন্মোচন জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর চলে গেলেন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই: আখতারুজ্জামান বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক মিঠামইনে মাছ ধরা ও রিং জাল চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

চলে গেলেন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৬ বার

দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশের পথিকৃৎ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিডিনিউজ জানায়, ব্যক্তিগত সফরে এবং চিকিৎসকের পরামর্শ নিতে কয়েক দিন আগে যুক্তরাজ্যে যান তৌফিক ইমরোজ খালিদী। সেখানে লন্ডনের একটি হোটেল কক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর), রাতে তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে সেন্ট বার্থোলমিউ’স হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (ব্রেন স্ট্রোক) কারণে স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে (বাংলাদেশ সময় প্রায় সন্ধ্যা ৭টা) চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার মরদেহ কবে দেশে আনা হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। জানাজা ও দাফনের স্থান ও সময় নির্ধারণের পর পরিবারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন সত্যিকারের পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, অত্যন্ত সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।’

শোকবার্তায় রাষ্ট্রপতি তার সঙ্গে কাটানো ব্যক্তিগত স্মৃতির কথা স্মরণ করে এই মৃত্যুকে অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেন।

এক শোকবার্তায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ তৌফিক ইমরোজ খালিদীকে একজন ‘স্বচ্ছ, সচেতন ও আধুনিক’ সম্পাদক হিসেবে মূল্যায়ন করেন। তিনি বলেন, ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশের অনলাইন সাংবাদিকতার পথপ্রদর্শক বা পাইওনিয়ার। তার অনন্য নেতৃত্বে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ গণমাধ্যমে পরিণত হয়েছে। তাকে হারিয়ে দেশের সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’

​পৃথক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘তৌফিক ইমরোজ খালিদীর দিকনির্দেশনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশের ডিজিটাল সাংবাদিকতার বিকাশে ও নতুন দিগন্ত উন্মোচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি পেশাদারত্বের অনন্য নজির স্থাপন করেছেন।’

​এদিকে, খালিদীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সাংবাদিক হিসেবে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন অত্যন্ত সৎ, সাহসী ও মেধাবী। নিজের কর্মক্ষেত্রে তিনি তার সততা ও দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন। বর্তমানে স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার এই সময়ে তার মতো সাহসী সম্পাদকের চলে যাওয়া দেশের জন্য অত্যন্ত বেদনার।’ শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তৌফিক ইমরোজ খালিদী সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—সাংবাদিকতার তিনটি মাধ্যমেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্ব নেওয়ার আগে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে বিবিসি বাংলার উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন তিনি।

২০০৬ সালে তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনায় ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ দেশের প্রথম ২৪ ঘণ্টার ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করে। ডিজিটাল বাংলাদেশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তাকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে’ ভূষিত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বস্ত্র অধিদপ্তরে অনিয়মের অভিযোগ সাবেক ডিজি দিলীপ কুমার সাহার আমলের নথি তলব করেছে দুদক

চলে গেলেন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

আপডেট টাইম : ১১:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬