ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে সহিংসতা, ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার ইসলামবিরোধী আইন বাস্তবায়ন না করার দাবি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার দুদকের নথিপত্র তলব বস্ত্র অধিদপ্তরে দুর্নীতির আখড়া, দুদকের কাঠগড়ায় ‘দিলীপ’ সিন্ডিকেট বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী মিথিলার নতুন যাত্রা, এবার যাচ্ছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ বছর আগের সেই নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি সবার জন্য তারেক রহমানের কঠোর বার্তা ‘শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার’

মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৪ বার

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)-এর ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনালের (ইউনিটেন) শিক্ষার্থী আসিফ রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার শিক্ষার্থী তাসফিয়া আরেফীন অধরা।

স্থানীয় সময় মঙ্গলবার বিএসওএমের উপদেষ্টা পরিষদের সদস্যদের ভোট এবং কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন ও আংশিক কমিটি গঠন করা হয়।

কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়া অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মেহেদী হাসান জ্যাক (ইউসিএমআই) ও আদিবা আহমেদ (ইউপিএম), যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম খোকন (মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি) ও সাবরিনা সুচনা (আলফা); সাংগঠনিক সম্পাদক রাজিউজ্জামান স্বপ্নীল (এপিইউ), যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাশরাফি সরকার মইন (কেএলইউএসটি) এবং অর্থ সম্পাদক ফারিয়া ফারা (ইউপিএম)।

এ ছাড়া শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা রুসো, যুগ্ম শিক্ষাবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইয়েরা জামান, মিডিয়া অ্যান্ড আইটি  সম্পাদক রুম্মান আলভি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম চৌতি, ক্রীড়া সম্পাদক জাবেদ হাসান সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক নিসাত নাওয়ার, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক নাওহা, আইনবিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন, সংগ্রহবিষয়ক সম্পাদক তাজ মুনসি, ইভেন্ট অ্যান্ড পিআর সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু এবং ধর্মবিষয়ক সম্পাদক শরীয়তুল্লাহ।

নবনির্বাচিত সভাপতি আসিফ রহমান ভূঁইয়া জানান, মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বিস্তৃতভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে ২৬টি ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, “ আমি এই দায়িত্ব সম্মানের সঙ্গে গ্রহণ করছি। এই কমিটির প্রতিটি সদস্য শুধু নেতৃত্ব দেওয়ার জন্য নয়, বরং নতুন কিছু সৃষ্টি এবং ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। সামনের দিনগুলোতে আমরা আরও বিভিন্ন আয়োজন, নতুন গণমাধ্যমভিত্তিক উদ্যোগ এবং শিক্ষার্থীদের ইতিবাচক পরিচিতি তুলে ধরার ওপর গুরুত্ব দেব, যাতে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের পরিচয় ও অর্জন গর্বের সঙ্গে তুলে ধরতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

আপডেট টাইম : ০৭:১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬