ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি হলো জনগণের আস্থা অর্জন : আইজিপি এআই-সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর: স্বপন প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ স্তরের নিরাপত্তা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ সঠিক প্যারেন্টিং যেভাবে গড়ে দেয় শিশুর ভবিষ্যৎ তারপরও দলে উন্নতির ছাপ দেখছেন হামজা মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৪ বার
দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নৌরুটের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ২৭ অনুযায়ী সরকার কর্তৃক নৌযানে যাত্রী পরিবহনের জন্য নিম্নরূপভাবে জনপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করা হলো।

ship

পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৯৫ টাকা থেকে ২২ পয়সা বৃদ্ধি করে ৩ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া নৌপথে জনপ্রতি সর্বনিম্ন যাত্রী ভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বৃদ্ধি করে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সেই সঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে।নৌপরিবহন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়, নৌযানের ভাড়া নির্ধারণ সংক্রান্ত ইতিপূর্বে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ এতদ্বারা রহিত করা হলো। জনস্বার্থে পুনঃনির্ধারিত এই ভাড়া ২৪ সেপ্টেম্বর, ২০২৬ থেকে কার্যকর হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি হলো জনগণের আস্থা অর্জন : আইজিপি

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

আপডেট টাইম : ১২:৩০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬