তিন অতিরিক্ত সচিবকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের বেতন কাঠামোর সর্বোচ্চ গ্রেডে পদোন্নতি দিয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
তিনজনকেই গ্রেড-১ পদে পদোন্নতির পর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম; পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাহাঙ্গীর হোসেন এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. তরিকুল আলম।
Reporter Name 





















