ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দেশকে উন্নত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : কায়সার কামাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার

রাষ্ট্রের নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ না করলে সরকারের একার পক্ষে কখনোই দেশকে উন্নত বা কার্যকর রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’-এর অংশ হিসেবে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও দুর্গাপুর পৌরসভার যৌথ উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর ব্যবস্থাপনায় এই সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিডি ক্লিনের শতাধিক সেচ্ছাসেবক সরাসরি অংশ নেন।

কর্মসূচি উদ্বোধনের আগে পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের শপথবাক্য পাঠ করান ডেপুটি স্পিকার। এরপর লাইফ জ্যাকেট ও সেফটি গ্লাভস পরে তিনি নিজে স্থানীয় খালে নেমে জমে থাকা ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য ও কচুরিপানা অপসারণের কাজ শুরু করেন।

পরিচ্ছন্নতার সামাজিক ও ধর্মীয় তাৎপর্য তুলে ধরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমাদের ধর্মীয় মূল্যবোধে পরিষ্কার-পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রতিটি ধর্মেই পরিচ্ছন্নতা সর্বজনীনভাবে স্বীকৃত। কেবল নাগরিক সচেতনতার অভাবেই আমরা এই জরুরি সামাজিক দায়িত্ব পালন থেকে পিছিয়ে থাকি।

সুদীর্ঘ দুই দশক ধরে অবহেলিত খাল পরিষ্কারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা আজ যে খালটি পরিষ্কার করতে এসেছেন, তা গত প্রায় ২০ বছর ধরে বেহাল অবস্থায় ছিল। বিডি ক্লিন, স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের এই ইতিবাচক উদ্যোগ সততই প্রশংসনীয়।

দেশজুড়ে মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে কায়সার কামাল আরও যোগ করেন, দুর্গাপুর ও কলমাকান্দাসহ সারা দেশে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে, যার সবচেয়ে বড় শিকার হচ্ছে আমাদের শিশুরা। আজকের এই পরিচ্ছন্নতা অভিযান মূলত আমাদের আগামী প্রজন্মকে একটি নিরাপদ, মশামুক্ত ও সুস্থ পরিবেশ উপহার দেওয়ার জন্য।

সবশেষে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের বর্তমান ও আগামীর বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। আমাদের সম্মিলিত সচেতনতা ও দেশপ্রেমের মাধ্যমেই আগামী প্রজন্ম একটি সুন্দর দেশ পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা কারাগারে

দেশকে উন্নত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : কায়সার কামাল

আপডেট টাইম : ১১:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬